Wednesday, March 25, 2026

নবম-দশম শ্রেণিতে কোনো বিভাগ থাকছে না, জানালেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী

Date:

Share post:

২০২২ সাল থেকে নবম-দশম শ্রেণিতে কোনো রকম বিভাগ (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভাজন ছাড়াই গুচ্ছভিত্তিক কারিকুলামে শিক্ষা কার্যক্রম চালু করা হবে। বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশনে এক আলোচনায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

আরও পড়ুন : জেল থেকে বাঁচতে ৮৪ কোটি ডলার দিতে হবে সুব্রত রায়কে, সুপ্রিম কোর্টে আবেদন সেবির

জানা গেছে, অষ্টম শ্রেণি পর্যন্ত যেমন শিক্ষার্থীরা সব বিষয় পড়ে, তেমনি আগামীতে নবম-দশমেও পড়বে সব বিষয়ই। তবে একাদশ-দ্বাদশে এই বিভাজন থাকবে। এতে মাধ্যমিক স্তরে সব বিষয়ে জ্ঞান লাভ করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এদিন বলেন, ‘নতুন কারিকুলামে নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ বিভাজন থাকবে না। এটি কার্যকর হবে ২০২২ সালে।

আরও পড়ুন : সংক্রমণের ঝুঁকি, পাকিস্তান সহ ১২ টি দেশের ভিসায় স্থগিতাদেশ আরব আমিরশাহির

তিনি আরও জানান, করোনা মহামারির কারণে সহসা খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে সরকার বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার কথা ভাবছে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...