Wednesday, June 24, 2026

জার্সির রঙে রাঙানো উত্তরপাড়ার ‘মোহনবাগান বাড়ি’

Date:

Share post:

সুমন করাতি, হুগলি: “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।” ফুটবল প্রেমী বাঙালির জীবনে উৎসবের মরশুম শেষ হয়েও শেষ হচ্ছে না। কারণ, শুরু হয়ে গিয়েছে আইএসএল। আর সেই মেজাজকে চাগিয়ে দিতে এরই মধ্যে উত্তরপাড়া জে কে স্ট্রিটের বাসিন্দা তিলক বসু সবুজ-মেরুন রঙে রাঙিয়ে ফেলেছেন নিজের বাড়ি। শুধু রং নয় একেবারে জার্সির কায়দায় সাদা-সবুজ-মেরুন স্ট্রাইপ। বাড়ির নাম দিয়েছে ‘মোহনবাগান বাড়ি’।

মনেপ্রাণে মোহনবাগান ক্লাবের ভক্ত তিলক বসু। ক্লাবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। ভারতের জাতীয় ক্লাব মোহনবাগানের বহু ইতিহাসের সাক্ষীও থেকেছেন তিনি। দলের খেলা থাকলে তার টিকিটও বিক্রি হয় তাঁর ‘মোহনবাগান বাড়ি’ থেকে।

কিছুদিনের মধ্যে মোহনবাগানের জেতা আইলিগ ট্রফি আসবে তাঁর বাড়িতে বলে জানান মোহনবাগান প্রাণ তিলক বসু। মোহনবাগানের প্রত্যেক খেলায় মাঠে বসেই খেলা দেখেন। কিন্তু এবার করোনা আবহে আইএসএল-এ গোয়ার মাঠে যাওয়া হচ্ছে না। তাই মন কিছুটা ভরাক্রান্ত। কিন্তু আইএসএল-র সফর জয় দিয়ে শুরু করেছে এটিকে মোহনবাগান। তাই আনন্দের সীমা নেই মোহনবাগান বাড়ির সদস্যদের।

আরও পড়ুন:করোনা-রোধে মাত্র ৬০ শতাংশ কার্যকরী দেশীয় ভ্যাকসিন, জানাচ্ছেন বায়োটেকেরই কর্তা

তিলক বসু জানান, মোহনবাগানের খেলার দিন এলাকার বাসিন্দাদের জন্য রাস্তায় বসানো হয় বড় টিভি।মোহনবাগান জিতলে চলে উৎসব আর হারলে বন্ধ হয়ে যায় খাওয়া দাওয়া। উত্তরপাড়ায় মোহনবাগান বাড়ি নিয়ে উচ্ছসিত হুগলি জেলার মোহনবাগান সমর্থকরাও।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...