Friday, April 3, 2026

তৃণমূল নেত্রীর প্রতি আনুগত্য, বৈঠকে জানালেন মালদহ জেলা পরিষদ সভাপতি

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল-সহ ৯ জন সদস্য। দিঘায় তাঁদের সাক্ষাৎ হয়। এমন খবর চাউর হতেই মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলকে নিয়ে চরম বিতর্ক তৈরি হয় দলের মধ্যেই। যদিও গৌরচন্দ্র এই খবর মিথ্যে বলে দাবি করেন। এই বিষয়ে নিয়ে তাঁকে নিয়ে সোমবার বৈঠকে বসে মালদা জেলা তৃণমূল।

আরও পড়ুন : ভোট কাটুয়া ওয়েইসিকে “ভো-কাট্টা” করে তৃণমূলে যোগদান জনপ্রিয় মিম নেতার

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কারো অনুগামী হবেন না বলে তিনি না কি কথা দিয়েছেন। যদিও এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি গৌরচন্দ্র মণ্ডল। কিন্তু জেলা সভানেত্রী মৌসম নূর স্পষ্ট জানিয়েছেন, গৌরচন্দ্র মণ্ডলের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন এবং তা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এখন তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর নেত্রী।

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...