Wednesday, April 1, 2026

বিরাটের পিতৃত্বকালীন ছুটিতে বিস্মিত কপিল

Date:

Share post:

অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রাক্তনী সহ সেখানকার পত্রপত্রিকায় এখন আলোচনা একটাই ভারত অধিনায়কের পিতৃত্বকালীন ছুটি । একটিমাত্র টেস্ট খেলে কোহলি দেশে ফিরে আসছেন কারণ তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। ভারত অধিনায়কের এই পিতৃত্বকালীন ছুটি এখন সোশাল মিডিয়ার মূল আলচ্য বিষয়।
মাঝপথে খেলা ছেড়ে দেশে ফিরেছেন হয়তো অনেকেই কিন্তু আবার ফিরেও গিয়েছেন। যেমন সচিন, ১৯৯৯ এর বিশ্বকাপ চলাকালীন তাঁর পিতৃবিয়োগ হয়। তিনি তিনদিনের জন্য দেশে এসে ফিরে যান পরবর্তী ম্যাচগুলি খেলতে।
এবার এ বিষয়ে মুখ খুললেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ভারতের সর্বকালের শ্রেঠ অলরাউন্ডার কপিলদেব।
তিনি জানিয়েছেন, দেশের হয়ে লড়াই করা গর্বের তা সে ক্রিকেট বা যে কোনও খেলাই হোক না কেন। কোহলির এই ফিরে আসাকে কপিল ভালোভাবে নেননি। তিনি ভালো করেই জানেন, বিশ্বের সব দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়াতে খেলা সবচেয়ে কঠিন। তিনি বলেছেন, দেশের হয়ে খেলতে গিয়ে সুনীল গাভাসকর কোনওদিন ফাঁক রাখেননি। তিনি বলেছেন, সুনীল মাসের পর মাস দেশের বাইরে দলের হয়ে খেলেছেন কিন্তু ছেলের কথা বা নিজেকে দুর্বল করার কথা ভাবেননি
তাঁরা যে সময়ে ক্রিকেট খেলতেন সেই সময়ের থেকে এখনকার আধুনিক ক্রিকেটের সুযোগ-সুবিধে অনেক বেশি বলেও জানিয়েছেন কপিল। প্রাক্তন ভারত অধিনায়কের স্পষ্ট কথা, ’’ এটা ভেবে আমার ভালো লাগে এখন ভারতীয় ক্রিকেটাররা একটি বিমান কিনে ফিরে যেতে পারেন এবং তিন দিনের মধ্যে আবার ফিরে আসতে পারেন। এ জন্য আমি গর্বিত যে ভারতীয় খেলোয়াড়রা এখন সেই স্তরে পৌঁছেছে। বিরাটের কথা ভেবেও আমি খুশি।আমি বুঝতে পারি ওর আবেগ রয়েছে তবে তার চেয়েও বেশি আবেগ হল যে তিনি পিতা হতে চলেছেন।‘‘

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...