Monday, April 6, 2026

মাস্ক না পড়লে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানাল বাংলাদেশ সরকার

Date:

Share post:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরও কঠোর হতে হবে প্রশাসনকে। নাগরিকদের মাস্ক পরা নিশ্চিত করতে প্রয়োজন হলে জরিমানার পরিমাণ বাড়িয়ে আরও বেশি সংখ্যায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাগরিকদের মাস্ক পরার বিষয়টি আরও বেশি করে প্রচার করার জন্য, যাতে মানুষ মাস্ক ব্যবহার করে। মাস্ক ব্যবহার না করলে ভ্যাকসিন বলেন, আর ওষুধ বলেন প্রোটেকশন কোনও কাজে আসবে না। তিনি আরো বলেন, ‘যেহেতু রাজধানীর হাসপাতালে রোগী বেড়ে গেছে, সেটা থেকে মনে হচ্ছে যে, করোনা কিছুটা বেড়েছে।’ ‘কোভিড-১৯ মহামারির মধ্যে জনগণকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। জরিমানায় কাজ না হলে, শাস্তি আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন : স্ত্রীর নির্যাতন-হয়রানি থেকে রক্ষা পেতে স্বামীর মানববন্ধন

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা বলেছি, আরও এক সপ্তাহ দেখতে। জরিমানায়ও যদি মানুষ সচেতন না হয়, তাহলে আরেকটু কঠোর শাস্তির দিকে যেতে হবে।’ তিনি জানান, ঢাকায় রবিবার (২২ নভেম্বর) ৩৭টি জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...