Wednesday, April 1, 2026

২৬ নভেম্বরের সাধারণ ধর্মঘটের সমর্থনে সিটুর প্রচারের হাতিয়ার শর্ট ফিল্ম ‘ভাইরাস’

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতি ও সংসদকে এড়িয়ে কৃষি বিল পাশ করিয়ে নেওয়া, শ্রমিক বিরোধী বিল বাতিল, রাষ্ট্রয়ত্ব সংস্হা বেসরকারি করনের প্রচেষ্টার বিরুদ্ধে ১৬ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে আগামীকাল বৃহস্পতিবার ২৬ নভেম্বর সারা ভারত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
সেই ধর্মঘটের সমর্থনে এবার সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করল সিটু ।

তাদের তরফ একটি শর্টফিল্ম তৈরি করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘ভাইরাস’। এবং সেখানে এই ধর্মঘটের স্বপক্ষে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে ।
কেন্দ্রীয় সরকার যেভাবে রাষ্ট্রায়ত্ত শিল্পের ঢালাও বেসরকারিকরণ করছে তার উদ্দেশ্যও অত্যন্ত সহজ সরল ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই শর্ট ফিল্মের মাধ্যমে।
দেশের সম্পদ বিক্রি করে দিয়ে যেভাবে আত্মনির্ভরতার স্লোগান দিচ্ছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে এই শর্ট ফিল্মে বক্তব্য রাখা হয়েছে।
একজন সাধারণ মধ্যবিত্ত সরকারি কর্মচারীকে যখন বাধ্যতামূলক অবসর গ্রহণের চিঠি ধরানো হয়, তখন তার মানসিক অবস্থা কোন পর্যায়ে পৌঁছায় তাও তুলে ধরা হয়েছে এই শর্ট ফিল্ম এর মধ্য দিয়ে।

আরও পড়ুন –‘নিভার’ জেরে আকাশ থাকবে মেঘলা, বাড়বে তাপমাত্রা
কেন শ্রমজীবী ক্যান্টিন এই লকডাউনের আবহেও বামফ্রন্টের তরফ থেকে বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে, তারও সহজ-সরল ব্যাখ্যা দেওয়া হয়েছে ।
সব মিলিয়ে এই শর্ট ফিল্মের নাম ‘ভাইরাস’। সেই নামকরণ যে যথার্থ তা মানছেন আমজনতা।
আগামীকাল এই প্রচেষ্টার প্রভাব কতটা পরবে সেটাই দেখার ।

 

Related articles

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে...

ভোটের মুখে সক্রিয় এনআইএ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল 

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। ইডি ও সিবিআইয়ের...