Monday, April 6, 2026

দক্ষিণ দিনাজপুরে বিজেপির বুথ সভাপতির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের পর এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে উদ্ধার হল বিজেপি নেতার দেহ। শুকদেবপুর রাস্তার ধারে পড়েছিল এই বিজেপি নেতার দেহ। নিহত বিজেপি নেতা স্বাধীন দাস (৫৫) কুশমণ্ডি বিধানসভার ১৬৬ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি ছিলেন। বিজেপির অভিযোগ, বুথ সভাপতিকে খুন করেছে তৃণমূল। তবে এই অভিযোগ খারিজ করেছে তৃণমূল কংগ্রেস।

জানা গিয়েছে, কুশমণ্ডির শুকদেব গ্রাম পঞ্চায়েতের ১৬৬ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি স্বাধীন দাস বুধবার সকালে চাষের কাজ দেখতে মাঠে যান। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন আরও একজন। ভরদুপুরে ওই গ্রামেই তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশকর্মীরা এসে দেহ গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

দলীয় কর্মীর মৃত্যুতে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বলেন, ‘আমাদের বুথ সভাপতি স্বাধীন দাসকে গলায় গামছার ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। গোটা ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের সদস্যরা। এর আগে যে ভাবে ত্রিলোচন মাহাতো বা দলের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করা হয়েছে। তবে আমি তৃণমূলকে বলতে চাই এভাবে ব্যক্তিহত্যা করে বিজেপিকে রোখা যাবে না।

এর জবাব দিয়েছে তৃণমূল। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস বলেন, ‘এই ঘটনায় ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনায় কোনও ভাবেই তৃণমূল যুক্ত নয়। অকারণে অভিযোগ করা একেবারেই উচিত নয়। ওই ব্যক্তি ব্যবসায়িক ছিলেন। সব্জির ব্যবসা করতেন। সেই সংক্রান্ত দেনাপাওনার জেরে খুন হয়ে থাকতে পারেন।’

দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার দেবর্ষি দত্ত প্রাথমিক তদন্তে জানিয়েছেন, কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বালুরঘাটের হাসপাতালে। পোস্টমর্টেমের রিপোর্ট পেলেই বিষয় পরিষ্কার হবে।

আরও পড়ুন-মিডিয়ার ঘাড়ে বন্দুক রেখে জিটিএ অডিট নিয়ে টুইটে খোঁচা রাজ্যপালের

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...