Monday, April 6, 2026

মর্মান্তিক! পথ দুর্ঘটনায় মৃত্যু কোচবিহারের টিএমসিপি-র জেলা সভাপতির

Date:

Share post:

বাতিস্তম্ভে গাড়ির ধাক্কা লেগে মৃত্যু হল তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি নরেন দত্তের। মঙ্গলবার রাতে নিশিগঞ্জ থেকে কোচবিহারে যাওয়ার পথে তাঁদের গাড়িটি একটি বাতিস্তম্ভে ধাক্কা মারে। তার জেরে গাড়িটি উল্টে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। গাড়িতে তৃণমূল কর্মী শুভজিৎ রায় ও সম্রাট দত্তও ছিলেন। তাঁরাও আহত হয়েছেন। আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা গিয়ে সকলকে উদ্ধার করেন। তাঁদের সকলকে কোচবিহার এমজেএন হাসপাতালে নেওয়া হয়। সেখানে নরেনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তিনি তৃণমূলের কোচবিহার জেলার মুখপাত্রও ছিলেন। তাঁর মৃত্যুতে জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নামে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্বও।

দলের ছাত্র নেতা দুর্ঘটনায় মৃত্যুর পরে শোক প্রকাশ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, অনগ্রসর কল্যাণ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, রাজ্য বন উন্নয়ন নিগমের উদয়ন গুহ, দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, দলের যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ সব নেতারাই। দুপুরে মাথাভাঙায় তাঁর শেষকৃত্য।

আরও পড়ুন : বামেদের ধর্মঘটেও সামিল ব্যাঙ্ক কর্মচারী সংগঠন, অচল হওয়ার পথে দেশ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...