Wednesday, April 1, 2026

বাংলাদেশীর নামে সিঙ্গাপুরের ব্যাংকে বিলিয়ন ডলার ; ফেরত চায় দুদক

Date:

Share post:

এক বাংলাদেশি নাগরিকের নামে সিঙ্গাপুরের একটি ব্যাংকে শত শত কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। সেই অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।

আরও পড়ুন : প্রাপ্তবয়স্ক মহিলার ব্যক্তি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না, জানাল হাইকোর্ট

বৃহস্পতিবার গণমাধ্যমে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা খুব কঠিন, তবে সম্ভব। এর আগে একটি গণমাধ্যমের টকশোতে অংশ নেওয়ার পর ওই ব্যক্তির নাম আলোচনায় উঠে আসে।’ যদিও, আলোচ্য ব্যক্তির নাম-পরিচয় জানতে চাইলে দুদকের আইনজীবী তা প্রকাশ করতে রাজি হননি।

খুরশীদ আলম খান আরও বলেন, ‘আলোচনায় উঠে আসা ওই বাংলাদেশি নাগরিকের বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ আছে সিঙ্গাপুরের একটি ব্যাংকে। বিশাল অঙ্কের এই টাকার কোনো দাবিদার নেই। বাংলাদেশ ওই টাকার মালিকানা দাবি করেছে। চেষ্টা করছে সেগুলো দেশে ফিরিয়ে আনার।’

আরও পড়ুন : ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ

তিনি আরও বলেন, টিটি চুক্তি অনুযায়ী এখনই নাম প্রকাশ করা যাবে না। তবে গুঞ্জন রয়েছে, এই অ্যাকাউন্টের মালিকের ‘কোনো একটি মামলায়’ মৃত্যুদণ্ড হয়েছে। তার স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও কেউ এই টাকার মালিকানা দাবি করছেন না।

Related articles

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...