Monday, April 13, 2026

পিতৃহীন দীপালির বিয়ের খরচ দিলেন বন অফিসার, করলেন কন্যাদানও

Date:

Share post:

অসহায়, হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে একটু-আধটু সাহায্য তো অনেকেই দেন। তা বলে যাবতীয় খরচা দিয়ে নিজে বিবাহবাসরে থেকে কন্যাদান করেন কজন! শিলিগুড়ি শহরের উপকণ্ঠে শালুগাড়া বনাঞ্চলের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত সে কাজটাই করেছেন। দার্জিলিং মোড়ের রাজীবনগরের বাসিন্দা পিতৃহীন দীপালি সাহার বিয়ে দিয়েছেন নিজে উপস্থিত থেকে। বিয়ের যাবতীয় খরচও তিনি নিজে দিয়েছেন।

শুক্রবার দীপালির বিয়ে হয়েছে। দীপালির মা জানান, তিন ছেলেমেয়ে নিয়ে তাঁর সংসার। চায়ের দোকান চালিয়ে সংসার চলে। তাও লকডাউনের জেরে দোকান বহু মাস থাকায় তাঁরা বিপাকে পড়েছেন। এখন কোনমতে চলছে। এর মধ্যে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বড় মেয়ে দীপালির বিয়ে ঠিক হয়। কিন্তু খরচ কোথা থেকে আসবে ভেবে পাচ্ছিলেন না। তখনই তিনি শালুগাড়ার রেঞ্জ অফিসারে, দ্বারস্থ হন। সঞ্জয় দত্ত জানান, “মেয়েটির বাবা নেই। তাই সবরকম সহযোগিতা করার চেষ্টা করেছি”।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, অতীতে বেলাকোবা রেঞ্জে থাকাকালীন সঞ্জয় দত্ত একাধিক স্বনির্ভর গোষ্ঠীকে নানাভাবে সহয়োগিতা করেছেন। এখনও স্বনির্ভর গোষ্ঠীর অনেকে তাঁর কাছে পরামর্শ ও সাহায্য নেন। শালুগাড়া এলাকাতেও নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে তিনি যুক্ত বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন।

আরও পড়ুন-কয়লা পাচারকাণ্ডে সকাল থেকে কলকাতা-সহ ৩০ জায়গায় শুরু সিবিআই তল্লাশি

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...