Friday, April 3, 2026

শ্যুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেতা রাহুল রয়, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

কার্গিলে ‘LAC – Live the Battle’ ছবির শ্যুটিং করছিলেন অভিনেতা রাহুল রয়। বর্তমানে সেখানকার তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী। সেই আবহাওয়াই সহ্য করতে পারেননি রাহুল। জানা গিয়েছে, শুটিং চলাকালীনই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রাহুল। প্রথমে তাঁকে শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে শ্রীনগর থেকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে আসা হয় বলে খবর।

আরও পড়ুন : নিখিল ও নুসরতের সংসারে ধুন্ধুমার কান্ড, হঠাৎ কি এমন হল?

মুম্বইতে আনার পর নিয়মমাফিক করোনা টেস্ট হয় অভিনেতার। তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। এই মুহূর্তে আইসিইউ-তে রয়েছেন অভিনেতা। অভিনেতার পরিবার সূত্রে খবর, অভিনেতার শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯০ সালে আশিকি ছবিতে অনু আগরওয়ালে বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন রাহুল রয়। ছবিটি সুপারহিট হয়। ছবির প্রত্যেকটি গান আজও কানে বাজে সিনেপ্রেমীদের। এরপর গেম, নসিব, ফির কভি-সহ বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে নীতীন কুমার গুপ্তমের পরিচালিত এলএসি: লিভ দ্য ব্যাটল ছবিতে অভিনয় করছিলেন তিনি। গালওয়ান ঘাঁটির সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...