Saturday, April 4, 2026

শুরু ‘দুয়ারে সরকার’, হরিপালে করা হয়েছে ১৩ টি ক্যাম্প

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’। হরিপাল ব্লকের জেজুর উচ্চ বিদ্যালয়ে ১৩ টি ক্যাম্প করা হয়েছে। স্বাস্থ্যসাথী থেকে খাদ্যসাথী-সহ বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে এই ক্যাম্পের মাধ্যমে। বিশেষ করে তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি সার্টিফিকেট প্রদানের চটজলদি ব্যবস্থ্যা নেওয়া হচ্ছে। সকাল থেকে গ্রামের আট থেকে আশি সকলেই ভিড় জমিয়েছে ক্যাম্পে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা ভিড় জমিয়েছে। এই ক্যাম্প থেকে যেমন স্কুল পড়ুয়ারা কন্যাশ্রী প্রকল্প সুযোগ পাচ্ছে, ঠিক তেমনি কলেজ পড়ুয়াদের জন্য রুপশ্রী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করছে সরকারি কর্মীরা।

উল্ল্যেখযোগ্যভাবে বেশি ভিড় হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য। সরকারি এই উদ্যোগে খুশি গ্রামের মানুষজন। তবে বিশেষভাবে সরকারিভাবে নজর দেওয়া হয়েছে কোনও রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা ক্যাম্পে যেন না থাকে।

আরও পড়ুন-পিএম কেয়ারের টাকা কোথায় গেল প্রশ্ন তুললেন মমতা

Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...