Saturday, June 13, 2026

ইকোপার্কে দিলীপের সামনে অভিনব প্রতিবাদ তৃণমূলের

Date:

Share post:

প্রতিদিনের মতো আজ, বুধবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইকোপার্কের আইফেল টাওয়ারের কাছে প্রতিদিনের মতো যখন দিলীপ ঘোষ যোগাভ্যাস করছিলেন, ঠিক সেই সময় কিছুটা দূরে রাজারহাট-নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ আফতাবউদ্দিন জনা তিরিশ কর্মী নিয়ে ”সব বেচে দে” টি-শার্ট পড়ে অভিনব কায়দায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখান। তৃণমূল কর্মীরা মুখে কিছু না বললেও তাদের “সব বেচে দে” গেঞ্জিতে স্পষ্ট হয়ে গিয়েছে, রেল, বিমান পরিষেবা-সহ বেশ কিছুক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরনের প্রতিবাদে সরব হয়েছেন রাজারহাট- নিউটাউন তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা।

এ বিষয়ে মহম্মদ আফতাব উদ্দিনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমরা রাজারহাট-নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা প্রতিদিন ইকোপার্ক সংলগ্ন এলাকায় প্র্যাকটিস করতে আসি। আগেও আসতাম। আজও এসেছি। মাঝখানে কিছুদিন আসিনি। আজ এসেছি। এটা আমাদের নিজেদের জায়গা, নিজেদের পাড়া।”

সবাই একরকম লেখা গেঞ্জি পরে এসেছেন সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভারতবর্ষের সরকার বেচুরাম সরকারে পরিণত হয়েছে। ভারতবর্ষের সমস্ত লাভজনক সংস্থা বিক্রি করে দিচ্ছে তার বিরুদ্ধে একটা টোকেন প্রতিবাদ করতে রাজারহাট- নিউটাউনের তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের দু’হাজার গেঞ্জি তুলে দিয়েছিলাম। এটার মধ্যে দিয়ে একটা প্রতিবাদ করা। আমরা প্রতিদিনই প্র্যাকটিস করি ইকোপার্ক-সহ সংলগ্ন এলাকায়।”

আরও পড়ুন:শুভেন্দুর ইস্তফার পর মদনের নেতৃত্বে পরিবহণে কমিটি গড়লেন মমতা

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূলের এমন প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,
“এতদিন দিদির অনুপ্রেরণায় সবকিছু কেনা-বেচা করছিলেন। এখন দাদার অনুপ্রেরণায় যোগাভ্যাস করছেন। আমি বলছি ওয়েল কাম, খুব ভালো কথা। কে কাকে বেচছে সে তো সবাই জানে। ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে সব বেচে দে। চলুন সব বিক্রি করুন। এরপর হবে সব কিনে নে। এই যে কেনা বেচার যে বিজনেস, এটা পশ্চিমবাংলায় আর চলবে না।”

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...