Monday, April 6, 2026

আরও তিন নয়া সেতু: মাঝেরহাট ব্রিজ উদ্বোধন করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মাঝেরহাটের নতুন ৪-লেনের সেতুর উদ্বোধনে গিয়ে আরও তিনটি নতুন সেতুর তৈরির কথা শোনান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতুগুলি হবে

• গণেশচন্দ্র অ্যাভিনিউ থেকে নিউ মার্কেট
• তারাতলা-টালিগঞ্জ-আনোয়ার শাহ
• পার্কসার্কাস-বালিগঞ্জ ফাঁড়ি

সেই সময় মহানগরীর বুকে যানজট প্রায় থাকবে না বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। গাড়ির গতি বৃদ্ধির সঙ্গে জীবনেরও গতি বাড়বে।

এই প্রসঙ্গেই তাঁরই মস্তিষ্ক প্রসূত ‘সেফ ড্রাইভ সেভ লাইফে’র কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। হেলমেট ছাড়া মাঝেরহাট সেতুতে বাইক চলাচল চালানো যাবে না বলে জানান মুখ্যমন্ত্রী। এমনকী, যাঁদের হেলমেট কেনার পয়সা নেই, থানায় নাম নথিভুক্ত করলে আগামী তিনদিন ধরে তাঁদের বিনামূল্যে হেলমেট দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি। সব নাগরিককে নতুন ব্রিজের যত্ন নিতে অনুরোধ করেন। এই প্রসঙ্গে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উল্লেখ করেন মমতা। তিনি বলেন, পানের পিক ফেলে সেই রাস্তা নষ্ট করেছেন অনেকে। তার পুনরাবৃত্তি না করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- ‘পথে নেমেছি বলে ফ্ল্যাটে থাকা অনেকের অসুবিধা হচ্ছে’, গড়বেতায় শুভেন্দু

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...