Saturday, April 4, 2026

বঙ্গভোটের কৌশল চূড়ান্ত করতে হায়দরাবাদে বৈঠক AIMIM-এর, রাজ্যে আসছেন ওয়াইসি

Date:

Share post:

▪লক্ষ্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন
▪১০-১১ ডিসেম্বর হায়দরাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক
▪ওই বৈঠকেই রাজ্য সভাপতির নাম ঘোষণা
▪ডিসেম্বরের শেষে মালদহে সমাবেশ ওয়াইসির

বিহার বিধানসভা এবং হায়দরাবাদ পুরসভার ভোট মিটেছে৷ দু’জায়গাতেই সন্তোষজনক ফল করেছে
আসাদউদ্দিন ওয়াইসির ‘মিম’৷ এবার লক্ষ্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন৷ বিহার ভোটের ফলপ্রকাশের দিনই এ কথা বলেছেন ওয়াইসি৷ লক্ষ্যপূরণের তাগিদেই এবার শুরু হচ্ছে ‘মিশন বেঙ্গল’৷

আরও পড়ুন : Big Breaking: বিজেপিতে সৌরভ? মোদি বললেন ” তৈয়ার রহিয়ে”

একুশের বাংলার ভোটের রণকৌশল চূড়ান্ত করতে আগামী ১০-১১ ডিসেম্বর হায়দরাবাদে গুরুত্বপূর্ণ বৈঠকে AIMIM-এর। বৈঠক ডেকেছে AIMIM-এর কেন্দ্রীয় কমিটি। বৈঠকে যোগ দিতে হায়দরাবাদ যাচ্ছেন
পশ্চিমবঙ্গের ‘মিম’ নেতারা। সূত্রের খবর, এই বৈঠকেই AIMIM-এর পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির নাম ঘোষণা হবে৷ জানানো হবে পূর্ণাঙ্গ কমিটি৷ একইসঙ্গে চূড়ান্ত হবে আসাদউদ্দিন ওয়াইসির রাজ্য সফরের দিনক্ষণ৷ জানা গিয়েছে, ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথমে আসাদউদ্দিন ওয়াইসি রাজ্যে জনসভা করতে আগ্রহী৷ সেইমতোই প্রস্তুতি নিচ্ছে রাজ্যের AIMIM নেতৃত্ব৷ ওয়াইসির ওই সমাবেশ মালদহে করতে চাইছে রাজ্য নেতারা৷ মালদহে সমাবেশ হলে দুই দিনাজপুর ও মুর্শিদাবাদের কর্মী- সমর্থকদের যোগ দিতে সুবিধা হবে৷ AIMIM-সূত্রের খবর, ওয়াইসির ওই প্রকাশ্য সমাবেশ থেকেই বাংলায় বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করা হবে ।

আরও পড়ুন : ‘আপনাদের গোটা প্রজন্ম ফুরিয়ে গেলেও হায়দরাবাদের নামবদল হবে না’, যোগীকে তোপ ওয়াইসির

দলের রাজ্য কমিটি ঘোষণা ছাড়াও হায়দরাবাদের বৈঠকে বাংলায় অ-বিজেপি দলগুলির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নিয়েও আলোচনা হওয়ার কথা। AIMIM-এর মালদহ জেলা আহ্বায়ক মতিউর রহমান দাবি করেছেন, মালদহে দলের সক্রিয় কর্মী সংখ্যা বাড়ছে। ওই জেলায় ৩৫ থেকে ৪০ হাজার কর্মী সক্রিয় রয়েছে। মালদহের মালতিপুর, হরিশচন্দ্রপুর, চাঁচল, রতুয়া, সুজাপুর, মোথাবাড়ি প্রভৃতি বিধানসভায় মিমের সাংগঠনিক শক্তি ইতিমধ্যে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...