Saturday, April 4, 2026

চমক! মোদির কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের দুই আসনই হাতছাড়া বিজেপির

Date:

Share post:

জোর ধাক্কা গেরুয়া শিবিরে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় আসন বারাণসীতে প্রায় এক যুগ বাদে ভোটে হারল বিজেপি। এই কেন্দ্রে সদ্য সমাপ্ত বিধান পরিষদের ভোটে দুটি আসনই হাতছাড়া হল মোদির দলের। দুই আসনে বিজেপি প্রার্থীদের হারিয়ে চমক দিয়েছে সমাজবাদী পার্টি। বারাণসী বিধান পরিষদের দুই আসনে শিক্ষক ও গ্র্যাজুয়েটদের ভোটে নির্বাচিত হয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী আশুতোষ সিনহা ও লালবিহারী যাদব।

আরও পড়ুন : বিভাজনের রাজনীতির ফসল তুলে হায়দরাবাদে ৪ থেকে ৪৮ হল বিজেপি

গত ১ ডিসেম্বর উত্তরপ্রদেশ বিধান পরিষদের ১১ টি আসনের জন্য ভোটগ্রহণ হয়। নিয়ম অনুযায়ী বিধান পরিষদের এই আসনগুলিতে রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচিত করেন শিক্ষক ও গ্র্যাজুয়েট ভোটদাতারা। এই ১১ টি আসনের মধ্যে ৬ টি শিক্ষকদের ও ৫ টি গ্র্যাজুয়েটদের জন্য নির্দিষ্ট ছিল। ১১ টি আসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে নির্বাচনী দৌড়ে ছিলেন মোট ১৯৯ জন প্রার্থী। বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেসের শিক্ষক সংগঠনগুলির মধ্যে জোরদার লড়াই চলেছে। ফল প্রকাশের পর দেখা গেল সবচেয়ে প্রেস্টিজিয়াস বারাণসী কেন্দ্রই হাতছাড়া হয়েছে বিজেপির। ২০১৪ ও ১০১৯ সালের লোকসভা ভোটে বারাণসী থেকে বিপুল ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। তাঁর কেন্দ্রেই রাজ্য বিধান পরিষদের ভোটে শিক্ষক ও গ্র্যাজুয়েট দুই আসনই হাতছাড়া বিজেপির। যোগীর রাজ্যে গেরুয়া শিবিরের এই ধাক্কা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

খোদ বারাণসীতে বিজেপি প্রার্থীদের হারিয়ে দিয়ে উচ্ছ্বসিত সমাজবাদী পার্টি। যদিও দলের সভাপতি অখিলেশ যাদবের অভিযোগ, হারের ভয়ে একাধিক কেন্দ্রে ব্যালট পেপার চুরি করেছে বিজেপি। আগামী বিধানসভা ভোটে বিজেপিকে আমরা উচিত শিক্ষা দেব। বারাণসীর শিক্ষক কেন্দ্রের বিজয়ী সমাজবাদী পার্টির প্রার্থী লাল বিহারী যাদব বলেন, এটা আমাদের বড় জয়। মোদির কেন্দ্রেও যে বিজেপি হারতে পারে তা আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। উত্তরপ্রদেশ বিধান পরিষদের ১১ টি আসনে ইতিমধ্যেই বিজেপি ৪, সমাজবাদী পার্টি ৩ ও নির্দল প্রার্থীরা ২ টি আসনে জিতে গিয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...