Friday, June 26, 2026

কয়লা পাচারকাণ্ড: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে CBI হাজিরা এড়ালেন লালা

Date:

Share post:

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অনুপ মাজি ওরফে লালা। চিঠি নিয়ে সিবিআই দফতরে গেলেন তাঁর আইনজীবী। আজ, সোমবার সকাল ১১টা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল লালাকে। সকাল থেকে সেদিকেই নজর ছিল সংশ্লিষ্ট মহলের। কিন্তু শেষ পর্যন্ত সিবিআই দফতরে এলেন না লালা। জানা গিয়েছে, তিনি শারীরিক ভাবে অসুস্থ। এই মর্মে তাঁর আইনজীবীকে দিয়ে একটি চিঠি সিবিআই আধিকারিকদের কাছে পাঠান অনুপ মাজি।

সম্প্রতি, কয়লা পাচারকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। কোমর বেঁধে তদন্তে নেমেছে সিবিআই। ৩৬৫দিন, ২৪ ঘন্টা নজরদারির জন্য আসানসোল এলাকায় শিবির করেছে সিবিআই। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে একাধিক প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী, সরকারি আধিকারিকদের নাম জড়িয়েছে কয়লা দুর্নীতিতে। যেখানে মূল অভিযুক্ত কয়লা ব্যবসায়ী লালা। তাই তদন্তে আরও গতি আনতে অনুপ মাজিরবাড়িতে গিয়ে হাজিরার জন্য সিবিআই নোটিশ দিয়েছিল।

এদিকে সিবিআই সূত্রে খবর, গত শনিবার লালার পুরুলিয়ার বাড়িতে প্রায় ৫ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তারপর থেকে পলাতক লালা। তাঁকে খোঁজার জন্য একাধিক জায়গায় এর আগেও সিবিআই আধিকারিকরা তল্লাশি চালিয়েছে। এবং এই তদন্তে বারবার তাঁর নাম উঠে আসায়, তাঁকে নোটিশ পাঠানো হয়। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে আপাতত হাজিরা এড়ালেন লালা।

আরও পড়ুন-নারদকাণ্ডে ফের নোটিশ জারি ইডি -র, তালিকায় কে কে?

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...