Friday, June 26, 2026

নারদকাণ্ডে ফের নোটিশ জারি ইডি -র, তালিকায় কে কে?

Date:

Share post:

নারদকাণ্ডে নতুন করে নোটিস জারি ইডির। শাসকদলের পাঁচ নেতানেত্রী-সহ সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রে খবর, শুভেন্দু অধিকারী, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, আফরিন অপরূপা পোদ্দার ও রত্না চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে। এসএমএইচ মির্জাকেও নতুন করে নোটিস পাঠানো হয়েছে।

ইডি সূত্রে খবর, এই পাঁচ তৃণমূল নেতানেত্রী, এসএমএইচ মির্জা ও তাঁদের পরিবারের সদস্যদের যাবতীয় সম্পত্তি সংক্রান্ত তথ্য চেয়ে জুলাই মাসে ইমেল করা হয়। কিন্তু তাঁদের তরফ থেকে কোনো রকম জবাব না মেলায় এবার নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় ইডি।

যদিও এই নোটিশ নিয়ে এখনও এই পাঁচ নেতানেত্রী ও সাসপেন্ডেড আইপিএস অফিসারের প্রতিক্রিয়া মেলেনি। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে নারদ স্টিং অপারেশন কান্ড হিসেবে পরিচিত প্রকাশিত একটি ভিডিও ফুটেজ, এক ব‍্যবসায়ীর থেকে টাকা নিতে দেখা গিয়েছিল বেশ কয়েকজনকে।
নারদ নিউজের সম্পাদক ম‍্যাথু স‍্যামুয়েল জানিয়েছিলেন ২০১৪ সালে তিনি এই স্টিং অপারেশন করেছেন। স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে থাকা ১০জনকেই ভয়েস স‍্যাম্পেলের জন্য তলব করেছিল ইডি ও সিবিআই। এরপর দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলে এবং তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলে। কিন্তু ভোটের মুখে ফের এই তৎপরতা রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন-“আমরা রাজীবপন্থী”, একেবারে শুভেন্দু স্টাইলে হাওড়া জুড়ে বনমন্ত্রীর পোস্টার ঘিরে চাঞ্চল্য

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...