Friday, April 3, 2026

অসুস্থ শতাধিক, বাড়ছে মৃত্যু! অজানা অসুখে আতঙ্কে অন্ধপ্রদেশ

Date:

Share post:

অতিমারি আতঙ্কে তটস্থ গোটা দেশ। এরই মাঝে এক রহস্যময় অসুখের খবর মিলল ভারতের অন্ধ্র প্রদেশের রাজ্য। এখনো পর্যন্ত এই অজানা অসুখে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ। পাওয়া গেছে মৃত্যুর খবরও। অসুস্থদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই অসুখের কারণে আতঙ্ক ক্রমশ বাড়ছে।

জানা গিয়েছে, নতুন এই অসুখের খবর মিলেছে অন্ধপ্রদেশের ওয়েস্ট গোদাবরী জেলার এলুরুতে। অসুখের লক্ষণ হিসেবে বেশির ভাগ মানুষই দাবি করেছেন তাদের মাথা ব্যাথা, বমি, এপিলেপ্সির লক্ষণ দেখা গিয়েছে শরীরে। যদিও অসুস্থরা বর্তমানে স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি চিকিৎসকদের অনুমান, বিষাক্ত জলপানের জন্য এই ঘটনা ঘটেছে। রবিবার এই অসুখের লক্ষণ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই এলাকা পরিদর্শন করেছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। জলের নমুনা ও অসুস্থ ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাড়িতে বাড়িতে গিয়ে চলছে স্বাস্থ্য পরীক্ষা।

আরও পড়ুন:ভারতীয় কৃষকদের সমর্থনে লন্ডনে রাস্তায় নামল হাজারো মানুষ, গ্রেফতার বহু

তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হয়েছে অন্ধ্র প্রশাসনের তরফে। সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯২ জন। যার মধ্যে রয়েছে ৪৬ জন শিশু ৭৬ জন মহিলা। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ১৪০ জনকে। যারা আক্রান্ত হয়েছেন তাদের রক্তের নমুনায় কোনও ভাইরাস ইনফেকশন পাওয়া যায়নি। করোনা রিপোর্টও নেগেটিভ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন। পাশাপাশি এদিন অসুস্থদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...