Saturday, April 4, 2026

ভারত বনধ: ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে আটক করল যোগীর পুলিশ

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে দেশের কৃষক সংগঠনগুলি। সকাল ১১ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কৃষকদের ডাকা বনধের প্রভাব পড়তে শুরু করেছে গোটা দেশে। বনধ সামাল দিতে এদিন তৎপর হয়ে উঠতে দেখা গেল উত্তরপ্রদেশ পুলিশকে। কৃষকদের ডাকা বনধ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই আটক করা হল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে।

কৃষক আন্দোলনের একেবারে শুরু থেকেই কৃষকদেরকে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে দলিত নেতা চন্দ্রশেখর আজাদকে। দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের কাছেও উপস্থিত হয়েছিলেন চন্দ্রশেখর। মঙ্গলবার সেই কৃষকদের ডাকা বনধ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল চন্দ্রশেখরের। তবে তার আগেই তাকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত এর আগে কৃষকদের দাবির পক্ষে সরব হয়ে উঠছে দেখা গিয়েছিল ওই দলের নেতাকে। কৃষকদের উপর জলকামান ও টিয়ার গ্যাসের বিরুদ্ধে সরব হয়ে সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, ‘কৃষকদের সমস্যার কথা না শুনে তাদের ওপর চরম দুর্ব্যবহার করছে সরকার। ওরা জঙ্গি নয়, ওরা ভারতের শিরদাঁড়া। আমরা খেতে পাই ওদের জন্যই। এই ঘটনা এটা প্রমাণ করে কৃষকদের প্রতিবাদে সরকার ভীত।’

আরও পড়ুন:ট্রাক্টর, সবজি, কোদাল নিয়ে গান্ধীমূর্তির পাদদেশে শুরু তৃণমূলের কৃষক আন্দোলন

প্রসঙ্গত, বনধের প্রভাব এদিন সকাল থেকেই বেশ নজরে পড়েছে উত্তরপ্রদেশে। সমাজবাদী পার্টির তরফে সকাল থেকেই উত্তরপ্রদেশের নানা জায়গায় পালিত হচ্ছে বনধ। প্রয়াগরাজে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে সপার সমর্থকরা।

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...