Saturday, June 20, 2026

৯ জানুয়ারি আইলিগের প্রথম ম‍্যাচ, প্রথম ম‍্যাচে মহামেডানের মুখোমুখি সুদেভা এফসি

Date:

Share post:

আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আইলিগ। কলকাতায় বসতে চলেছে আইলিগের আসর। আইলিগের প্রথম ম‍্যাচে মহামেডান স্পোর্টিং এর মুখোমুখি সুদেভা এফসি।

করোনার কারনে চলতি বছর পিছিয়ে গিয়েছিল আইলিগের সময় সূচি। নভেম্বরের জায়গায় আইলিগ শুরু হতে চলেছে জানুয়ারি মাসে। একেবারে জৈব সুরক্ষা বলয় তৈরি করে আইলিগের ম‍্যাচ আয়োজন করতে চলেছে সর্বভারতী ফুটবল সংস্থা। আইএসএলে যে নিয়ম মেনে চলা হচ্ছে, ঠিক সেই নিয়ম মেনে চলছে ফেডারেশন। যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়া, আইলিগের ম‍্যাচ হতে চলেছে কল‍্যাণী স্টেডিয়াম এবং কিশোর ভারতী স্টেডিয়ামে। করোনার কারনে দর্শকশূন‍্য স্টেডিয়ামে বসতে চলেছে আইলিগের আসর।

মঙ্গলবার দশ রাউন্ডের সূচি প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আসন্ন আইলিগে সব মিলিয়ে ৫৫ টি ম‍্যাচ আয়োজন করতে চলেছে এআইএফএ।

আরও পড়ুন- কৃষক আন্দোলন: সরকারের ওপর চাপ বাড়াতে কাল রাষ্ট্রপতি সাক্ষাতে রাহুল-পাওয়াররা

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...