Monday, June 22, 2026

কলকাতায় প্রথম কোভ্যাকসিন নিয়ে দিব্যি সুস্থ আছেন বিপ্লব

Date:

Share post:

কলকাতায় প্রথম কোভ্যাকসিন নিয়েছিলেন তিনি। তার নাম বিপ্লব যশ। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কেমন আছেন তিনি? বেলেঘাটার এক নম্বর চাল পট্টির বাসিন্দা বিপ্লববাবু জানিয়েছেন, ১ ডিসেম্বর ভ্যাকসিন নেওয়ার পর তার শরীরে এখনও পর্যন্ত কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
বিপ্লববাবু কিন্তু সত্যি বিপ্লব ঘটিয়েছেন। কারণ, কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে নিজেকে সামিল করে তিনি দেখিয়েছেন, মানুষের জন্য কাজ করতে চান তিনি। বাড়িতে স্ত্রী ও এক মেয়ে আছে। তবু জীবনের ঝুঁকি নিয়ে তিনি কিন্তু সামিল হয়েছেন এই মহাযজ্ঞে। এমন একটা কাজে নিজেকে সঁপে দিতে ভয় করেনি? এই প্রশ্নের উত্তর দিতে একটুও গলা কাঁপেনি বিপ্লববাবুর। বরং তার কণ্ঠে ছিল দৃঢ়তার সুর।
তিনি জানিয়েছেন, কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হয় । তাই আমি সামিল হয়েছি।
লকডাউনে কাজ হারিয়েছেন বেসরকারি সংস্থার কর্মী । তবু দমে যাননি। টিউশনি করে বর্তমানে সংসার চালাচ্ছেন বিপ্লববাবু । আগামী ২৯ ডিসেম্বর তিনি দ্বিতীয় ডোজ নেবেন । কঠিন সময়ে কোভ্যাকসিন প্রয়োগের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য তিনি অন্যদেরকেও আহ্বান জানিয়েছেন। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভেজ কোভ্যাকসিনের টিকা নিয়েছিলেন। কিন্তু শনিবার তার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে । এরপরই নড়েচড়ে বসেছে স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হয়। তার ১৪ দিন পর ভ্যাকসিন শরীরে কাজ করতে শুরু করে অর্থাৎ পুরো প্রক্রিয়াটিতে 42 দিন সময় লাগে।

Related articles

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...