Sunday, April 5, 2026

বার্সেলোনাকে ৩-০ গোলে হারালো জুভেন্তাস, জোড়া গোল রোনাল্ডোর

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ম‍্যাচে বার্সেলোনাকে ৩-০গোলে হারাল জুভেন্তাস। জুভেন্তাসের হয়ে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

মঙ্গলবার ন‍্যু ক‍্যাম্প দেখলো মেসি বনাম রোনাল্ডোর দ্বৈরথ। যদিও মেসিকে এদিন টেক্কা দেন সিআরসেভেন। ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমনে ঝাপায় জুবেন্তাস। ম‍্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। এরঠিক সাত মিনিটের মাথায় দুরন্ত গোল করে জুবেন্তাসের হয়ে ব‍্যবধান বাড়ান ওয়েস্টান ম‍্যাকেনি। এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধের ম‍্যাচে ফেরার চেষ্টা করে বার্সেলোনা। বেশ কয়েকবার আক্রমনে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। এরপর পাল্টা আক্রমন চালায় জুভেন্তাস। ম‍্যাচের ৫২ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন রোনাল্ডো। যদিও এই হারের ফলে চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ তে পৌঁছাতে কোন অসুবিধা হবে না বার্সার।

গ্রুপ লিগে প্রথম ম‍্যাচে জুবেন্তাসের ঘরের মাঠে রোনাল্ডোহীন জুবেন্তাসকে ২-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। মঙ্গলবার মধ‍্যরাতে তারই প্রতিশোধ নেন রোনাল্ডো।

আরও পড়ুন:বেড়েছে শ্বাসকষ্টের সমস্যা, হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...