Wednesday, April 1, 2026

নবদম্পতির আবেদনে ব্যাপক সাড়া, উপহারের টাকা কৃষকদের দিলেন অতিথিরা

Date:

Share post:

কেন্দ্রের কৃষি আইন বাতিলের প্রতিবাদে গোটা দেশে যখন কৃষক সংগঠনগুলি আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই আবহের মধ্যেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। চেয়েছিলেন বিয়েটাও প্রতিবাদের স্মারক হয়ে থাক। আর যেমন ভাবা তেমন কাজ।
আমন্ত্রিতদের তারা অনুরোধ করেছেন,
উপহারের দেওয়া অনুদান তারা যেন পৌঁছে দেন সরাসরি আন্দোলনরত কৃষকদের কাছে। তাদের সেই ইচ্ছার কথা সোশ্যাল মিডিয়ার দৌলতে মূহুর্তে ছড়িয়ে পড়ে সর্বত্র। তাই পাঞ্জাবের এই বিশেষ বিবাহ অনু্ষ্ঠানকে ঘিরে চর্চা তুঙ্গে।
ঘটনাটস্থল চণ্ডীগড় থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে পাঞ্জাবের মুক্তাসর। বিবাহ বন্ধনে আবধ্য হতে চলা দুই পরিবারই সিদ্ধান্ত নিয়েছিল তারা কোনও উপহার নেবেন না। বিয়ের আসরে নবদম্পতিকে আশীর্বাদ করতে আসা অভ্যাগতদেরকে পরিবর্তে তারা যদি অনুদান দিতে চান তা যেন একটি বক্সে দান করে দেন। অনুষ্ঠানের দিন এক ঘোষককে বিষয়টি নিয়ে ঘোষণা করতে দেখা যায় অনুষ্ঠান মঞ্চ থেকে। তিনি বলেন, কেউ যদি স্বেচ্ছায় কোন অনুদান দেন তবে সেই টাকা চলে যাবে কৃষকদের জন্য খাদ্য, বস্ত্র ও অন্যান্য জরুরি সামগ্রী কেনার কাজে। রীতিমতো অনুদানের পাহাড় জমে যায়।
যা দেখে আত্মতৃপ্তির সুর তাদের কন্ঠে।

Related articles

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...