Wednesday, April 1, 2026

কৃষি আইন কর্পোরেটদেরই স্বার্থরক্ষা করবে, মত কৌশিক বসুর

Date:

Share post:

নতুন তিনটি কৃষি আইন কৃষকদের ক্ষতি করে প্রকৃতপক্ষে কর্পোরেটদের স্বার্থরক্ষা করবে। এই আইন কৃষকদের জন্য বিপজ্জনক হতে চলেছে। এমনই মত বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশ্বব্যাঙ্কের প্রাক্তন প্রধান ড. কৌশিক বসুর। তিনি বলেন, আমি খুব খুঁটিয়ে কেন্দ্রীয় সরকারের আনা নতুন কৃষি আইন পর্যালোচনা করেছি। এই আইনে এমন কিছু বিষয় ঢোকানো হয়েছে যা শুধু খারাপ তাই নয়, কৃষকদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

আরও পড়ুন : ব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি, কৃষক সমস্যা সমাধানে শাহর সঙ্গে বৈঠকে কৃষি মন্ত্রী

কৌশিক বসুর কথায়, আমি মনে করি কৃষি আইন সংস্কার করা প্রয়োজন। কিন্তু সংস্কার মানে কৃষকদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কর্পোরেট আর শিল্পপতিদের সুবিধা করে দেওয়া নয়! কৃষি ক্ষেত্রে নিয়ন্ত্রণের প্রয়োজনে যে পরিবর্তন দরকার ছিল তা করতে গিয়ে কৃষকদের চেয়ে কর্পোরেটদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে সরকার। বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, কৃষকদের মানসিক শক্তিকে সেলাম জানাই। যেভাবে তাঁরা প্রতিকূল পরিস্থিতিতে এতদিন ধরে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা প্রশংসনীয়। তাঁদের অদম্য জেদ ও লড়াকু মানসিকতা দেখার মত।

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...