Saturday, April 4, 2026

কল্যাণীতে ধৃত মণীশ শুক্লা খুনে মূল ষড়যন্ত্রকারী নাসির

Date:

Share post:

মণীশ শুক্লা খুনে অন্যতম ষড়যন্ত্রকারী সন্দেহে বৃহস্পতিবার গভীর রাতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে তল্লাশি চালিয়ে নাসির আলি মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, নাসির আলি অন্যতম মূল ষড়যন্ত্রকারী ছিল। দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা করতে পারল না। অবশেষে ধরা পড়ল পুলিশের জালে।
গত ৪ অক্টোবর টিটাগড়ে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন তরুণ নেতা তথা টিটাগড় পুরসভার বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা। সেই হত্যাকাণ্ডের তদন্ত করছে সিআইডি।
তাঁকে গুলি করে খুন করা হয়। সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ জানতে পারে, ঘটনাস্থলে একটি চায়ের দোকানের সামনে সঙ্গীদের নিয়ে দাঁড়িয়ে ছিলেন মণীশ। পাশেই বিটি রোডের উপর তাঁর গাড়িটি দাঁড় করানো ছিল। গাড়ির দিকে পেছন ফিরে ছিলেন মণীশ। ঠিক সেই সময়ে তাঁর গাড়ি পেরিয়ে মণীশের মুখোমুখি চলে আসে একটা মোটরবাইক। বাইকে দু’জন ছিল। মণীশ এবং তাঁর সঙ্গীদের লক্ষ্য করে বাইকের পিছনে বসা যুবক গুলি চালায়। তাতে হতচকিত হয়ে যান মণীশের সঙ্গীরা। তত ক্ষণে গাড়ির দরজার আড়ালে মাটিতে পড়ে যান মণীশ।
ওই খুনের ঘটনায় আগেই খুররম, গুলাব শেখকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জেরা করে সুবোধ রায়ে নামে অপর অভিযুক্তকেও পাকড়াও করা হয়। পাঞ্জাব থেকে রোশন যাদব, সুদীপকুমার রাইকে গ্রেফতার করা হয়।
তারা প্রত্যেকেই ভাড়াটে খুনি বলেই জানা গিয়েছে।

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...