Friday, June 26, 2026

‘যখন অর্ধেক ভারত অনাহারে তখন কার সুরক্ষায় নতুন সংসদ?’ মোদিকে প্রশ্ন কমলের

Date:

Share post:

মারণ করোনা ভাইরাস(Coronavirus) গোটা দেশের অর্থনীতিকে কার্যত পঙ্গু করে দিয়েছে। চাকরি গিয়েছে লক্ষ লক্ষ মানুষের। খালি পেটের সংখ্যাটাও নেহাত কম নয়। এহেন পরিস্থিতিতে মাঝেই প্রায় হাজার কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করছে মোদি সরকার। যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। এহেন পরিস্থিতির মাঝেই এবার সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়লেন মক্কাল নিধি মইয়াম(MNM) রাজনৈতিক দলের প্রধান কামল হাসান(Kamal Hassan)। তাঁর প্রশ্ন, ‘অর্ধেক ভারত যখন অনাহারে তখন নতুন এই সংসদ ভবনের(New Parliament) কী প্রয়োজন?’

রবিবার এক টুইটে কমল হাসান লেখেন, ‘কার সুরক্ষার জন্য ১০০০ কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন নির্মাণ করা হচ্ছে। যখন করোনা ভাইরাসের মত মহামারীর কারণে স্তব্ধ জনজীবন। বহু মানুষ চাকরি খুইয়েছেন। অর্ধেক দেশ অনাহারে রয়েছে। জবাব দিন মাননীয় প্রধানমন্ত্রী।’ তবে এখানেই থেমে থাকেননি দক্ষিণের এই জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। চিনের প্রাচীরের সঙ্গে ভারতের নয় এই সংসদ ভবনের তুলনা টেনে কমল হাসান আরও লেখেন, ‘চিনের প্রাচীর যখন তৈরি করা হচ্ছিল তখন চিনে হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল। তখন সেখানকার শাসকের দাবি ছিল মানুষকে বাঁচাতে এই প্রাচীর তৈরি করা হচ্ছে। না জনগণকে কার থেকে বাঁচাতে এই ১০০০ কোটির সংসদ ভবন তৈরি করছেন?’

আরও পড়ুন:নাড্ডার দ্রুত আরোগ্য কামনা করলেন মমতা

প্রসঙ্গত, ৯৭১ কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি পরিকল্পনা শুরু করেছে সরকার। তবে মহামারী পরিস্থিতিতে সরকারের এই পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধিরা। তাদের প্রশ্ন করোনার জেরে বিধ্বস্ত অর্থনীতির ওপর নতুন করে এই চাপ কেন? যদিও সে সবের তোয়াক্কা না করেই সম্প্রতি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষের আগেই এই ভবন সম্পন্ন হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...