Friday, June 26, 2026

ডোমেইনে ফেসবুকের নাম ব্যবহার, অস্থায়ীভাবে বন্ধের আদেশ আদালতের

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

ফেসবুক.কম.বিডি(facebook.com.bd) নামে নেওয়া ডোমেইনটি বন্ধ করতে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ডোমেইনটি কেন স্থায়ীভাবে বন্ধ করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নেটিশ জারি করেছে আদালত।
সোমবার ঢাকা (dhaja) জেলা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এই আদেশ দিয়েছেন।
ফেসবুক.কম.বিডি নামে ডোমেইন রেজিস্ট্রি করানোর জন্য এস কে শামসুল আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৫০ হাজার মার্কিন ডলার (৪৪ লাখ টাকা) ক্ষতিপূরণ চেয়ে মামলা করে ফেসবুক। সোমবার এই মামলায় স্থায়ী নিষেধাজ্ঞার ওপর শুনানির দিন ধার্য ছিল। আদালতে ফেসবুকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোকছেদুল ইসলাম।
শুনানি শেষে আদালত ফেসবুক.কম.বিডি নামে বিটিসিএল থেকে কেনা ডোমেইনটির উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন।
গত ২২ নভেম্বর ফেসবুক ঢাকা জেলা জজ আদালতে ট্রেডমার্ক অ্যাক্ট ৯৬ ও ৯৭ ধারায় এবং ফৌজদারি আইনের ১৫১ ধারায় মামলা দায়ের করা হয়। একইসঙ্গে ডোমেইনটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়।
জানা গিয়েছে , ‘এ ওয়ান সফটওয়্যার লিমিটেড’ নামে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ‘ফেসবুক.কম.বিডি’ নামে একটি ডোমেইনের রেজিস্ট্রেশন নেয়। ওই ডোমেইনটি ৬ মিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানতে পারে। তারপর এটি বন্ধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ বিটিসিএল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ পাঠায়। নোটিশ পাঠালেও তারা ডোমেইনটি বন্ধ করেনি।
এর আগে ফেসবুক.কম.বিডি নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেওয়ায় এস কে শামসুল আলমের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠায় ফেসবুক। বাংলাদেশ টেলিকমিউনিকেশন bangladesh telecomunication) কোম্পানি লিমিটেড (বিটিসিএল) থেকে ‘ফেসবুক.কম.বিডি’ নামে ডোমেইনটি ২০০৮ সালে কিনেছিলেন এস কে শামসুল আলম।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...