Wednesday, April 8, 2026

আজ থেকে বাড়ির আইসিইউতেই থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য

Date:

Share post:

সংকট কাটিয়ে আজ মঙ্গলবার, বাড়ি ফেরার পালা প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former chief minister) বুদ্ধদেব ভট্টাচার্যর (Budhhadeb Bhattacharya)। বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সোমনাথ মাইতির তত্ত্বাবধানে বুদ্ধবাবুর বাড়িতেই তৈরি করা হয়েছে আইসিইউ(ICU)। হাসপাতাল(Hospital) সূত্রে জানানো হয়েছে আজ ছেড়ে দেওয়ার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষা হবে। যদিও তিনি এখন সুস্থ আছেন। ক্যাথিটার ও রাইস টিউব খুলে দেওয়া হয়েছে । শরীরের সমস্ত প্যারামিটার(parameters) স্বাভাবিক রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমস্ত চ্যানেল খুলে দেয়া হয়েছে।

জানা গিয়েছে, ছাড়া পাওয়ার সময় বুদ্ধবাবুর সঙ্গে যাবেন ক্রিটিক্যাল ও মেডিসিন বিশেষজ্ঞরা। বাড়িতে তৈরি আইসিইউ-তে তাঁকে আপাতত রাখা হবে। চিকিৎসকরা জানিয়েছেন তার বাই প্যাপ করানোর প্রয়োজন রয়েছে। সেই ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে। পাঁচ দিনের অ্যান্টিবায়োটিকের (Antibiotic)কোর্স শেষ হয়ে গিয়েছে। তাই সম্ভবত প্রয়োজন না পড়লে এখনই আর কোনও অ্যান্টিবায়োটিক দেওয়া হবে না। হাসপাতালে সিইও রুপালি বসু জানিয়েছেন, বুদ্ধবাবু খবরের কাগজ পড়েছেন। নরম খাবার খেয়েছেন। তবে চিকিৎসকরা বারবার সাবধান করছেন বাড়িতে গিয়ে তাঁকে অত্যন্ত সাবধানে থাকতে হবে। শ্বাসকষ্টের(Breathing trouble) সমস্যা যাতে আবার নতুন করে শুরু না হয় সেদিকে ভীষণ ভাবে খেয়াল রাখতে হবে।

আরও পড়ুন-কৃষি আইন নিয়ে বিধানসভা অধিবেশনের দাবিতে কং-বাম বিধায়করা ধর্নায় বসবেন নবান্নে

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...