Tuesday, June 23, 2026

মধ্যপ্রদেশে জ্বালানির উপর গো-শুল্ক বসানোর পরিকল্পনা বিজেপি সরকারের

Date:

Share post:

মধ্যপ্রদেশে (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) নেতৃত্বাধীন বিজেপি সরকার (Bjp govt) জ্বালানির উপর ‘গরু সেস’ বা গো-শুল্ক (cow cess) বসানোর পরিকল্পনা করেছে। এই খাতে সরকার প্রায় ২০০ কোটি টাকা আয় করতে পারে বলে আশাবাদী প্রশাসন। রাজ্যের বিজেপি সরকারের লক্ষ্য, গো-শুল্ক বাবদ আদায় করা টাকা গোমাতাদের কল্যাণে ব্যবহার করা।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় ইতিমধ্যে গো-শুল্ক আদায়ের প্রকল্প চালু আছে। মধ্যপ্রদেশ সরকারের পশুপালন বিভাগ তা সামনে রেখে এরাজ্যেও গরুদের উন্নতিকল্পে এধরনের পরিকল্পনা গ্রহণের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে পেট্রোল ও ডিজেলের জন্য প্রতি লিটারে ১৫ পয়সা এবং রান্নার গ্যাসে সিলিন্ডার প্রতি ১০ টাকা শুল্ক দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে পেট্রোল এবং ডিজেলের উপর গো- শুল্ক বাবদ বার্ষিক ১২০ কোটি টাকা ও রান্নার গ্যাস বাবদ প্রতি বছর অতিরিক্ত ৮৩ কোটি টাকা আয় করা সম্ভব বলে আনুমানিক হিসেব করেছে প্রশাসন। গত নভেম্বরে মধ্যপ্রদেশে কাউ ক্যাবিনেট বা ‘গরু মন্ত্রিসভার’ (cow cabinet) বৈঠকের সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তখনই গোমাতাদের উন্নয়নে কর আরোপের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন-রাজ্যের আরও ২২ নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা, নাম নিয়ে তুমুল জল্পনা

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...