Thursday, June 25, 2026

শুভেন্দুর অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে চিঠি ধনকড়ের

Date:

Share post:

রাজ্যপালকে দেওয়া শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) চিঠির প্রেক্ষিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পাল্টা চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। চিঠিটি আবার নিজের টুইটার হ্যান্ডেলের (Twitter Handle) পোস্ট করেন রাজ্যপাল।


সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি লেখেন, “প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর বিরুদ্ধে মিথ্যে ফৌজদারি মামলা করা হতে পারে”। একজন পুরনো সাথীর করা এই অভিযোগ প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান রাজ্যপাল।

একই সঙ্গে ফের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে চিঠিতে ক্ষোভ প্রকাশ করেন জগদীপ ধনকড়।

তিনি বলেন, সুরজিৎ কর পুরকায়স্থ (Surajirkar Purakayastha)বা জ্ঞানবন্ত সিং (Gyanbant Singh) যদি তাঁর পাঠানো আগের চিঠির উত্তর দিতেন তাহলে এ বিষয়ে স্পষ্ট হত। একইসঙ্গে চিঠিতে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...