Friday, April 3, 2026

হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদির তুরুপের তাস বাঙালিয়ানা

Date:

Share post:

ভারত বাংলাদেশের হাইভোল্টেজ বৈঠকে মোদি কার্যত তুরুপের তাস হিসাবে রাখলেন তাঁর বাংলা কার্ড! বেশ ভূষা থেকে বক্তব্যে বাঙালিয়ানায় মোদি দিতে চাইলেন বড় বার্তা।
মুক্তিযুদ্ধের বিজয় দিবসের পরদিনই আজ বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা ভার্চুয়াল মিটে বসে দ্বিপাক্ষিক একাধিক প্রকল্পের সূচনা করেন। মোদি বলেন, ভারতের ‘নেইবার ফার্স্ট’ নীতির অন্যতম স্তম্ভ বাংলাদেশ। পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হাসিনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি । ‘৭১ এ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে ভারত কীভাবে বাংলাদেশকে সমর্থন করে, সেই প্রসঙ্গও এই বার্তায় উল্লেখ করেন।
চিনের আগ্রাসনের প্রেক্ষাপটে এদিন ভারত বাংলাদেশের পুরোন দিনের কথা স্মরণ করান মোদি। ‘বঙ্গবন্ধু-বাপু’ প্রদর্শনী উদ্বোধন করে মোদি বলেন, মহাত্মা ও বঙ্গবন্ধুই যুব সমাজকে অগ্রগতির পথে নিয়ে যাবে। এদিন বঙ্গবন্ধুর সম্মানে একটি ডাকটিকিট প্রকাশ করেন মোদি ।
১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর হলদিবাড়ি-চিলাহাটি রেল যোগাযোগ বন্ধ ছিল। এদিন নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা এই রুটটির ফের উদ্বোধন করেন। এছাড়াও বস্ত্র, কৃষি, হাইড্রোকার্বন সহ একাধিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়াতে ৭ টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই বৈঠকে দু’দেশে প্রবহমান অভিন্ন নদীগুলোর জল বন্টনের বিষয়টি প্রাধান্য পায়। ঢাকা দু’দেশের মধ্যে বয়ে চলা প্রধান সাতটি নদী মনু, মুহুরি, গোমতি, ধরলা, দুধকুমার, ফেনী ও তিস্তার জল বন্টনের ইস্যুটিকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসার প্রস্তাব দেয়।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...