Monday, April 6, 2026

কৈলাশ ফাঁস করে দিলেন গোপন কথা, মধ্যপ্রদেশে সরকার ফেলেছেন মোদি!

Date:

Share post:

নরেন্দ্র মোদির ( PM Narendra Modi) গোপন কথা ফাঁস করে দিলেন কৈলাশ বিজয়বর্গীয় ( BJP GS)। আর সে নিয়ে বিজেপির মুখ লুকনোর জায়গা নেই।

একটি ভিডিও ভাইরাল হয়েছে বিগত ২৪ ঘন্টায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশে (Madhyaparadesh) দলের একটি বৈঠক করছেন কৈলাশ। সেখানে তিনি যে কথা বলছেন, তা শুনে রাজনৈতিকমহল বিস্মিত। নিশ্চিতভাবে দলেরই কোনও কর্মী লুকিয়ে সেই ভিডিও তুলেছেন। আর সে ক্ষত ঢাকতে বিজেপি কী বলে সেটাই দেখার।

আরও পড়ুন : দিল্লি যাচ্ছেন না শুভেন্দু, অমিতের সভাতেই বিজেপিতে যোগদান

কী বলেছেন কৈলাশ? তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, আজ আপনাদের একটি গোপন কথা বলব। আগে কেউ বলেনি। মধ্যপ্রদেশে কমলনাথের সরকার ফেলার ক্ষেত্রে যদি কারোর মুখ্য ভূমিকা থেকে থাকে, তাহলে তিনি নরেন্দ্র মোদি। মোটেই ধর্মেন্দ্র প্রধান ( Dharmendra Pradhan) নন।

ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রদেশে সরকার ফেলতে রিসর্ট পলিটিক্স (Resort Politics) দেখা যায়। কংগ্রেসের উদীয়মান নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Sindhia) বিজেপিতে যোগ দেন রীতিমতো কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ করে। সেই সঙ্গে কংগ্রেস ছাড়েন ২২ বিধায়ক ( 22 MLA Quit Conggress)। মুখ্যমন্ত্রী হন শিবরাজ সিং চৌহান (Shivraj singh chouhan)। সে নিয়ে বিস্তর জলঘোলা হয়। বিজেপির বিধায়ক কেনাবাচা নিয়ে সরব হন বিরোধীরা।

আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তোপ দেগেছে কংগ্রেস। কংগ্রেস নেতা নরেন্দ্র সালুজা (Narendra Saluja) বলেন, বিজেপি টাকা দিয়ে অসাংবিধানিকভাবে কীভাবে সরকার ভাঙে সেটা পরিষ্কার হয়ে গেল। আর এই কাজে সাদা চুলের প্রধানমন্ত্রী জড়িয়ে ভাবতে লজ্জা লাগে। তিনি আসলে ভারতীয় গণতন্ত্রকে হত্যা করেছেন। দেশের মানুষ প্রধানমন্ত্রীর আসল রূপ দেখুন।

এই ভিডিও নিয়ে যে রাজনৈতিকমহল তোলপাড় হবে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...