Friday, April 3, 2026

শুক্রবারই রাজ্যে অমিত শাহ, নিরাপত্তা নিয়ে ডিজিকে চিঠি CRPF-এর

Date:

Share post:

নাড্ডার কনভয়ে হামলা এবং সেই ঘটনার জেরে তিন IPS- কে ডেপুটেশনে পাঠানো ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে।

ঠিক সেই আবহে, আজ, শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই শাহের সফরসূচি পাঠিয়ে দিয়েছে রাজ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সব পক্ষকে৷

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শুক্রবার রাত সাড়ে ১১টায় কলকাতা বিমানবন্দরে নামার কথা। রাতে থাকবেন নিউটাউনের ‘ওয়েস্ট ইন’ হোটেলে। শনিবার শাহের একাধিক কর্মসূচি রয়েছে৷

শনিবার সকাল ১০টা নাগাদ NIA অফিসারদের সঙ্গে বৈঠক। বেলা পৌনে ১১টায় নাগাদ যাবেন কলকাতার বিবেকানন্দে রোডে স্বামী বিবেকানন্দের বাড়িতে৷ এরপর হেলিকপ্টারে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন পশ্চিম মেদিনীপুর।
ওখানে বেলা সাড়ে ১২টা নাগাদ সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেবেন। তারপর বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করবেন৷ দেবী মহামায়ার মন্দিরেও পুজো দেওয়ার কথা আছে শাহের। বেলা দেড়টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বেলিজুড়ি গ্রামে এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন সারবেন তিনি৷ এরপর আড়াইটে নাগাদ মেদিনীপুর কলেজ ময়দানে তাঁর বহুচর্চিত রাজনৈতিক সভা।

শনিবার রাতেই কপ্টারে ফিরবেন কলকাতায়। রাতে বালিগঞ্জের পার্ক লেন এবং ওয়েস্ট ইন হোটেলে একাধিক বৈঠক করবেন শাহ।
রবিবার অমিত শাহ যাবেন বিশ্বভারতীতে। সকালে ১০টা ৫০ নাগাদ হেলিকপ্টারে বীরভূমে যাবেন। বেলা ১১টা নাগাদ বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। দুপুর ১টা নাগাদ বীরভূমের পারুলডাঙায় এক বাউল শিল্পীর সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন। এরপর বেলা ২টো থেকে ৪টে পর্যন্ত শাহের রোড শো৷ হনুমান মন্দির থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত এই রোড শো হবে৷

বোলপুরেই সাংবাদিক বৈঠক করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী৷ তা শেষ করে অন্ডাল বিমানবন্দর হয়ে দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন:দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে বাবুল সুপ্রিয় বললেন, জিতেন্দ্রর বিজেপিতে যোগ মানব না

এদিকে, শাহি-সফরে রাজ্য প্রশাসনকে নিরাপত্তার ফুলপ্রুফ ব্যবস্থা করতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জে পি নাড্ডার কনভয়ে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। অমিত শাহ-র ক্ষেত্রে তা যেন না হয়, রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে CRPF এমনই জানিয়েছে৷

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...