Saturday, March 14, 2026

‘দলত্যাগী’রা ৩১ মে’র পর আবার তৃণমূলে ফেরার জন্য লাইন দেবেন, জানালেন জ্যোতিপ্রিয়

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মন্ত্রিত্ব, বিধায়কের পদ এবং দল থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এখন অপেক্ষা, তাঁর বিজেপিতে (BJP) যোগদানের। এরই মধ্যে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick) নিজের ক্ষোভ উগরে দিলেন তাঁর বিরুদ্ধে। বললেন, “শুভেন্দুকে-২০২১ এর ৩১ মে’র পর কপাল চাপড়াতে হবে।”

বৃহস্পতিবার হাবড়ায় ‘দুয়ারে সরকার’ (Duyare Sarkar) প্রকল্পের প্রচারে বেরিয়েছিলেন খাদ্যমন্ত্রী। সেখানে শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “শুভেন্দু ভুল করছেন। যারা এখন দল ছাড়ছেন ২০২১ সালের ৩১ মে’র পর তাঁরা তৃণমূল ভবনে ফের দরজার বাইরে লাইনে দাঁড়াবেন। শুভেন্দুকে ২০২১ এর ৩১ মে’র পর কপাল চাপড়াতে হবে।” তিনি আরও বলেন, ” মমতা বন্দ্যোপাধ্যায় ২৩০ আসন নিয়ে ক্ষমতায় আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ‘মা ‘। তাই মা’কে ছেড়ে এভাবে চলে যাওয়া যায় না।”

বৃহস্পতিবারই জ্যোতিপ্রিয় মল্লিক ‘বঙ্গধ্বনী’তে যোগ দিয়ে কয়েকশো দলীয় কর্মীদের নিয়ে হাবড়া যশোর রোডে পদযাত্রা করেন। সেখানে তিনি বলেন, “আমার লিভারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফুসফুসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। হৃদয়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। ২০২১-এর নির্বাচনের (Bidhansabha Election) জন্য যারা তৃণমূল ছেড়ে অন্যদলে যাচ্ছেন তাঁরা আগামী ৩১ মে মাসের পর ফের দলে আসবার জন্য লাইন দেবেন।”

একরকম ক্ষুব্ধ হয়ে তিনি আরও বলেন, “সমুদ্র থেকে দু-এক ঘটি জল এদিক-ওদিক হলে কিছু যায় আসে না দলের। ২১৭ জন বিধায়ক তৃণমূল থেকে চলে গেলেও কিছু যায় আসে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক যারা ছিলেন তাঁরা সবাই রয়েছেন এখনও দলে।”

পাশাপাশি এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন খাদ্যমন্ত্রী। বলেন, “হাবড়ায় কারও ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে দাড়াক এটা রাজনৈতিক লড়াইয়ের চ্যালেঞ্জ।”

আরও পড়ুন-জিতেন্দ্র তিওয়ারির সরকারি নিরাপত্তা প্রত্যাহার প্রশাসনের

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...