Wednesday, March 25, 2026

শেষ মুহূর্তে শাহি-মেনুতে রদবদল, দেখে নিন কী কী আছে মেনুতে

Date:

Share post:

গতকাল মেদিনীপুর সফরে গিয়ে তিনি খেয়েছিলেন বালিজুড়ির কৃষক ঝুনু ওরফে সনাতন সিংয়ের বাড়িতে। বোলপুর (Bolpur) সফরে গিয়ে আজ, এক বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। রোববারের মধ্যাহ্ন-ভোজটা (Lunch) তিনি করবেন বীরভূমের রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে।

আরও পড়ুন : বালিজুড়িতে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ

রবিবার বিশ্বভারতীর অনুষ্ঠান শেষে রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ তাঁর বাড়িতে খাবেন, সেই উপলক্ষ্যে সকাল থেকেই বাড়িতে ছিল সাজো সাজো রব। তবে শেষ মূহুর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজের মেনুতে কিছু বদল আনা হয়েছে। আগে টমেটোর চাটনি করার কথা ভাবা হলেও, পরে তা বাদ দেওয়া হয়েছে মেনু থেকে। তার বদলে পায়েস ও টক দই খাবেন শাহ। যোগ হয়েছে আলু ভাজা ও স্যালাডও।

সর্বশেষ খবর অনুযায়ী, আজকের অমিত শাহর মধ্যাহ্নভোজের মেনুতে থাকছে ভাত, মুগের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলুপোস্ত, পালং শাকের তরকারি। স্যালাড, পায়েস, টক দইয়ের সঙ্গে থাকছে নলেন গুড়ের রসগোল্লাও।

বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন, আর তাঁর কাছে গান শুনবেন না, তা কি করে হয়। শিল্পীর কাছে গান শোনার পাশাপাশি, শিল্পীর বাড়ির শিব মন্দিরে পুজো দেবেন শাহ।

দুপুরের খাওয়া সেরে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন বোলপুর (Bolpur) ডাকবাংলোতে। হনুমান মন্দিরে পুজো দেওয়ার পরে বিজেপির (BJP) মিছিলে অংশ নেবেন তিনি। ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত মিছিল করার কথা রয়েছে দলের তরফে। সেই মিছিল শেষে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে অমিত শাহর।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...