Friday, April 3, 2026

‘বিশ্বাসঘাতক শুভেন্দু-মিহির’, কোচবিহারে ধিক্কার মিছিল তৃণমূলের

Date:

Share post:

প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীকে বিশ্বাসঘাতক তকমা দিয়ে কোচবিহার শহরে মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস। রবিবার দুপুরে কোচবিহার শহরের স্টেশন মোড় এলাকা থেকে এই মিছিল শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসে থেকে সমস্ত রকম সুবিধে নিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছন থেকে ছুরি মেরে নিজেদের ও নিজেদের পরিবারের ভবিষ্যৎ সুন্দর করতে বিজেপিতে যারা যোগ দিলেন তাঁদের চিনিয়ে দিতেই এই ধিক্কার মিছিল ।”

কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী সবার প্রথমে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি দিল্লিতে গিয়ে অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন। মিহির বাবু বিজেপিতে যোগ দেওয়ার পর সম্প্রতি কোচবিহারে এসে রাসমেলা ময়দানে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও ওই সভায় মিহির বাবু সম্পর্কে সেভাবে কিছু বলতে শোনা যায়নি তৃণমূল সুপ্রিমোকে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরাও মিহির বাবুর বিজেপিতে যোগদানকে সেভাবে গুরুত্ব দিতে রাজি হয়নি।

আরও পড়ুন:বিনয়ের কড়া সমালোচনার পাশাপাশি বিজেপিকে রুখতে একত্রে চলার ডাক বিমলের

কিন্তু এরপরেই মেদিনীপুরের তৃণমূল নেতা প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ১০ বিধায়ক, ১ সাংসদ ও ১ প্রাক্তন সাংসদ সহ বেশ কয়েকজন নেতা ও সাধারণ কর্মী সমর্থকদের বিজেপিতে যোগদান তৃণমূল নেতৃত্বকে উদ্বিগ্ন করে তুলেছে। আর সেই কারনেই কোচবিহারের মত প্রান্তিক জেলাতেও মিহির গোস্বামী ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পথে নামতে হল তৃণমূলের যুব সংগঠনকে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...