Monday, June 22, 2026

১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মজয়ন্তীতে ফের কলকাতায় শাহ! হাওড়ায় করতে পারেন সভা

Date:

Share post:

দু’দিনের রাজ্য সফরের রেশ এখনও কাটেনি। তারই মাঝে খবর, ফের কলকাতায় (Kolkata) আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Sah)। সূত্রের খবর, আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিনে আবার রাজ্যে আসতে পারেন অমিত শাহ। ওই দিনই তাঁর হাওড়ায় (Howrah)
একটি জনসভা করার কথা বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন-দুয়ারে সরকার কর্মসূচিতে ঠাসাঠাসি ভিড়, হুড়োহুড়ি চলছেই কোচবিহারে

তবে এখনও তাঁর ওই সফরের কর্মসূচি চূড়ান্ত করে কিছু জানানো হয়নি রাজ্য বিজেপির (BJP) তরফে।

উল্লেখ্য, সদ্য রাজ্য সফর সেরে যাওয়া অমিত শাহ এবার প্রথমদিনে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে (Simla Street)
স্বামীজির পৈতৃক ভিটেতে গিয়েছিলেন। সেখানে স্বামীজির প্রতিকৃতিতে মালা দেওয়ার পর সাংবাদিক মুখোমুখি হয়ে বলেছিলেন, “আমার সৌভাগ্যের দিন, আনন্দের দিন। এটা সেই জায়গা, যেখানে ভারতের সবচেয়ে তেজস্বী পুরুষ স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন। ভারতের বিশ্বজয়ের সূচনা করেছিলেন তিনি। শিকাগো ধর্ম সম্মেলনে একটা কথাতেই সারা বিশ্বে সনাতন ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন স্বামীজি। ভারতের দর্শন সারা বিশ্বে ছড়িয়েছিলেন। তাঁর সেই ভাবাদর্শ মেনেই আমরা পথ চলি। সরকার পরিচালনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...