Wednesday, June 24, 2026

চিনকে চাপে ফেলে আরও কাছে ভারত-ভিয়েতনাম, স্বাক্ষরিত হল ৭ ঐতিহাসিক চুক্তি

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই ভারত-চিন(India-China) সম্পর্কের টানাপোড়েন নজর কেড়েছে গোটা বিশ্বের। চিনের আগ্রাসন নীতির জেরে জেরবার একাধিক প্রতিবেশী দেশ। তালিকায় বাদ নেই ভিয়েতনামও(Vietnam)। ফলস্বরূপ ‘শত্রুর শত্রু পরম মিত্র’ এই অঙ্কে আরও কাছাকাছি এলো ভারত-ভিয়েতনাম। সোমবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের ভার্চুয়াল বৈঠকের স্বাক্ষরিত হলো সাতটি ঐতিহাসিক চুক্তি।

জানা গেছে, সোমবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী নিউজেন হুয়ান ফকুর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ওই বৈঠকেই দু’দেশের মধ্যে ৭ দফা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি ‘ইস্ট ওয়েস্ট'(east west) নীতি রূপায়নে আরও এক পা অগ্ৰসর হল বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, পরমাণু শক্তি, প্রতিরক্ষা, পেট্রোকেমিক্যাল, ক্যান্সার চিকিৎসা সন্ত্রাস দমন সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ভিয়েতনামকে অন্যতম সেরা বন্ধু হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি দক্ষিণ এশিয়ার উন্নয়নে ভারতের ভূমিকার কথা স্বীকার করে নেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী। দীর্ঘক্ষন এই বৈঠকে কথা হয় দুই দেশের রাষ্ট্রপ্রধানের।

আরও পড়ুন:“চোরেরাই এখন দলের সম্পদ”, গাইঘাটায় প্রকাশ্যে বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব!

উল্লেখ্য, লাদাখ ইস্যুতে ভারত চিন দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দুই দেশের সংঘাত যখন প্রবল আকার নিয়েছে ঠিক সেই সময় ভিয়েতনামের সঙ্গে ভারতের এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ভারতের মতো ভিয়েতনামের সঙ্গে ও চিনের সীমান্ত দ্বন্দ্ব রয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের কাছাকাছি আসার ঘটনা নিশ্চিত ভাবেই চিনকে আরও চাপে ফেলবে।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...