Monday, April 13, 2026

সিবিআই চত্বরে কুণাল: আমি বাঘছাল পরা বেড়াল নই

Date:

Share post:

বুধবার বিধাননগরে সিবিআই দপ্তরে গেছিলেন কুণাল ঘোষ। পরে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন:

1) আমি টেকনিকাল কারণে এসেছিল। কাল পূর্বস্থলী দলের জনসভায় যাব। জামিনের শর্ত অনুযায়ী তার ইনটিমেশন দিতে।

2) আমি বাঘছাল পরা বেড়াল নই। আমি জানি আমার মামলা কেন্দ্রীয় এজেন্সির হাতে রয়েছে। তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে আমি মাথা উঁচু করে তৃণমূল করছি। কারণ আমি কোনো অন্যায় করিনি। চক্রান্ত হয়েছিল। যারা চক্রান্তের কারিগর, তাদের 90% এখন বিজেপিতে। সারদা, নারদা থেকে বাঁচতে তারা বিজেপির মঞ্চে গিয়ে বড় বড় কথা বলছে। আমি বাঘছাল পরা বিড়াল নই। আমি নীতিগত কারণে নিজের দলেই আছি এবং লড়াই করছি।

2) যারা কয়লা, গরু নিয়ে ইঙ্গিতপূর্ণ কুৎসা করছে, তারা একটা প্রমাণ দেখাক। ক্ষমতা থাকলে নাম করে বলুক। তাদেরই তো নারদায় টাকা নিতে দেখা গিয়েছে। বিজেপি তখন যাদের গ্রেপ্তার দাবি করেছিল, এখন এজেন্সির শিকল পরিয়ে তাদেরই নিজেদের মঞ্চে তুলছে।

3) আদি বিজেপিকর্মীরা ভাবুন এখন কারা মাথায় এসে বসছে। সুজাতা খাঁ তো বলেইছেন তৃণমূলের বি টিম হয়ে গেছে বিজেপি। ওটা করব কেন? করলে এ টিম করব। যাদের বিরুদ্ধেই বিজেপির নানা অভিযোগ ছিল, তারা এখন সেই দলে। এই রাজনীতিটা করবেন কেন? ভাবুন। করলে বাংলার স্বার্থে তৃণমূল করুন।

4) বিজেপি এখন তিন রকম। আদি, তৎকাল আর পরিযায়ী। এদের মধ্যে মারামারি চলছে। আসলে শীতকালে সার্কাস আসে। এখন বন্যপ্রাণ আইন অনুযায়ী বাঘ, সিংহের খেলা বন্ধ। সার্কাসে থাকে জোকার, কাকাতুয়া আর টিয়া। আদি, তৎকাল আর পরিযায়ী।

আরও পড়ুন- বিচ্ছিন্নতাবাদীদের গালে জোরাল থাপ্পড় মেরেছে উপত্যকার নির্বাচনী ফল: রবিশঙ্কর প্রসাদ

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...