Tuesday, June 9, 2026

কৃষকবিরোধী সরকারের অতিথি হয়ে আসবেন না, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বার্তা প্রতিবাদীদের

Date:

Share post:

মোদি সরকার কৃষকবিরোধী কালা আইন লাগু করেছে। এর প্রতিবাদে ভারতের কৃষকরা গত ২৭ দিন ধরে লাগাতার বিক্ষোভ করলেও তাতে কর্ণপাত করছে না সরকার। এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে (British prime minister Boris Johnson) বার্তা পাঠালেন দিল্লি সীমান্তে আন্দোলনকারী কৃষকরা (farmers)। বরিসকে তাঁদের আর্জি, কৃষক আন্দোলনকে সমর্থন করে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে (republic day) ভারত সরকারের অতিথি হওয়া থেকে বিরত থাকুন। আন্তর্জাতিক মহলে কৃষি আইনের বিরোধিতায় চাপ তৈরি করতেই আন্দোলনকারীরা এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

বুধবার ২৭ দিনে পার করল দিল্লি সীমান্তের নজিরবিহীন কৃষক বিক্ষোভ (farm protest)। কেন্দ্রের আনা তিনটি কৃষি আইনের (farm law) বিরোধিতায় এই বিক্ষোভে সামিল হয়েছেন কয়েক হাজার কৃষক। ট্রাক্টরে প্রায় ছমাসের খাবার মজুত করে বিক্ষোভে যোগ দিয়েছেন তাঁরা। ছোট-বড় মিলিয়ে প্রায় চল্লিশটি কৃষক সংগঠনের মঞ্চ থেকে এই আন্দোলনে যোগ দেওয়া হয়েছে। কৃষকদের দাবি, কর্পোরেট সংস্থাগুলির স্বার্থে আনা আইন সংসদের অধিবেশন ডেকে পুরোপুরি বাতিল (repeal) করতে হবে। শুধু সংশোধনী (amendment) আনলে চলবে না। আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত অনশন, বিক্ষোভ, অবরোধ চলতেই থাকবে।

আরও পড়ুন- বাংলাকে গুজরাট বানাতে দেব না: হালকা মেজাজেও কড়া বার্তা মমতার

প্রসঙ্গত, তিনটি কৃষি আইন নিয়ে কয়েল দফায় কৃষক ও কেন্দ্রের মধ্যে আলোচনা হলেও সমাধানসূত্র অধরা থেকে গিয়েছে। এই পরিস্থিতিতে কৃষকরা আন্দোলন আরও তীব্র করার সিদ্ধান্ত নিয়েছেন এবং নানা আঙ্গিকে প্রতিবাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষক আন্দোলনের আঁচ যাতে আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে এবং সরকারের উপর চাপ বাড়ে সেই লক্ষ্যে পৌঁছয়, সেই কারণে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ভারতে আসা থেকে বিরত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাঞ্জাবি ব্রিটিশ সাংসদদের মাধ্যমে বরিসকে বার্তা পাঠাতে চান আন্দোলনকারী কৃষকরা। প্রতিবাদী কৃষকদের এই পদক্ষেপ রীতিমত বেনজির।

আরও পড়ুন- সিবিআই চত্বরে কুণাল: আমি বাঘছাল পরা বেড়াল নই

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...