Tuesday, June 9, 2026

মুকুলের বাড়িতে শুভেন্দু, সৌজন্য সাক্ষাৎ না রণকৌশল?

Date:

Share post:

বিজেপিতে যোগ দিয়েই প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। আগামি দিনের রণকৌশল নিয়ে আলোচনা বলে সূত্রের খবর। কিন্তু শুভেন্দু দাবি করেন, সৌজন্য সাক্ষাৎ।

বিকেলে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের (Mukul Roy) সল্টলেকের বাড়িতে হঠাৎই হাজির হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানা গিয়েছে, ৩০ মিনিট পরেই শুভেন্দু মুকুলের বাড়ি থেকে বেরিয়ে যান। মুকুল বলেছেন, “শুভেন্দু গণআন্দোলনের ফসল। ওঁকে অনেক কাছ থেকে দেখেছি। রাজনৈতিক কারণে আমাদের দূরত্ব ছিল। আমি বিজেপি নেতা ও তৃণমূলে ছিল। এখন একই দলে আছি। ও মনে করেছে মুকুলদা-র সঙ্গে দেখা করে আসি। এটা নিছক সৌজন্য সাক্ষাৎ।’

মুকুলের বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু জানিয়েছেন, একই দলে আছি তাই এসেছি।

আরও পড়ুন : বাংলাকে গুজরাট বানাতে দেব না: হালকা মেজাজেও কড়া বার্তা মমতার

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...