Monday, February 23, 2026

সাবধান হয়ে যান, জনতা আয়না দেখিয়ে দিয়েছে,’ বিজেপিকে হারিয়ে বার্তা ওমরের

Date:

Share post:

জম্মু ও কাশ্মীর(Jammu Kashmir) জেলা উন্নয়ন কাউন্সিলের নির্বাচনে বিজেপিকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছে ফারুক আব্দুল্লাহ(Farooq Abdullah) নেতৃত্বাধীন গুপকর সংগঠন। নির্বাচনী ফলাফলে এটা বেশ স্পষ্ট যে ৩৭০ ধারা রদ ও জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণায় খুশি নন উপত্যকার সাধারণ মানুষ। যার জেরেই ন্যাশনাল কনফারেন্স(National conference) এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টি-সহ ছয়টি প্রধান আঞ্চলিক রাজনৈতিক দলের জোটকে ঢেলে ভোট দিয়েছে উপত্যাকাবাসী। নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসার পর এবার বিজেপিকে(BJP) হুঁশিয়ারি দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসি সহ-সভাপতি ওমর আবদুল্লা(Omar Abdullah)।

এদিন টুইট করে ওমর আবদুল্লা লেখেন, ‘জম্বু কাশ্মীরের নির্বাচনী ফলাফল সামনে এসেছে। আর এই ফলাফল জোটের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক। বিজেপি এই নির্বাচনে ৩৭০ ধারা রদ জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার তুলে নেওয়া বিষয়গুলিকে মাধ্যম করে লড়াই করছিল। কিন্তু জনগণ তাদের রায় দিয়েছে। সাবধান হয়ে যান, জনগণ আয়না দেখিয়ে দিয়েছে। এই আওয়াজ তাদের জন্য যারা গণতন্ত্রের উপর ভরসা রাখতে বলে। জনগণের এই আওয়াজ তাদের শোনা উচিত।’

আরও পড়ুন:দলবদলুদের এখনও পর্যন্ত কোনও রাজ্যেই ‘মুখ্যমন্ত্রী’ করেনি বিজেপি

পাশাপাশি আরও একটি টুইটে তিনি লেখেন, গুপকর সংগঠনকে জম্মু-কাশ্মীরের জনগণ যেভাবে সমর্থন জুগিয়েছে তাতে আমরা আনন্দিত। আমরা আমাদের অধিকারের লড়াই গণতন্ত্র এবং দেশের আইনকে হাতিয়ার করে লড়ে যাব।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর নির্বাচনের ফলাফল ঘোষণা এখনো চলছে। সাম্প্রতিক যে রিপোর্ট নজরে এসেছে তাতে দেখা গিয়েছে গুপ্ত সংগঠন কাশ্মীরে ৭৯ টি আসনে এগিয়ে রয়েছে যেখানে কংগ্রেস ১০, বিজেপি মাত্র ৩। পাশাপাশি জম্মুতে বিজেপি ৬৯ এবং গুপকর ৩৫ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস মাত্র ১৬ টি আসনে। জানা গিয়েছে বিজেপি ও তার জোট দল উপত্যাকার নির্বাচনে ১৬ জেলায় এগিয়ে রয়েছে জম্মু ক্ষেত্রে। সেখানে কংগ্রেস ও গুপকর সংগঠন এগিয়ে রয়েছে ৪টি জেলায়।

spot_img

Related articles

রাজনীতি, অসুস্থতাকে পিছনে ফেলে না ফেরার দেশে মুকুল রায়

প্রয়াত বঙ্গ রাজনীতির পালাবদলের অন্যতম কারিগর মুকুল রায় (Mukul Roy)। রবিবার মধ্যরাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস...

আজকের রাশিফল: মেষে জমি-সংক্রান্ত বাধা, বৃষে অর্থযোগ, কুম্ভে সম্পত্তি কেনার শুভ সময়

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...