Saturday, April 4, 2026

রাজ্য সরকারের কড়া সমালোচনায় শমীক

Date:

Share post:

এবার রাজ্য সরকারের সমালোচনা করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য(Samik Bhattacharya)। দুদিনের রাজ্য সফরে এসে রবিবার পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দাবি করেছিলেন, শিল্প, শিক্ষা থেকে স্বাস্থ্য- সবক্ষেত্রেই বাংলা দেশের অন্যান্য রাজ্যের চেয়ে নীচে নেমে গিয়েছে। মঙ্গলবার নবান্ন থেকে পরিসংখ্যান তুলে ধরে পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেওয়া পরিসংখ্যানকে কটাক্ষ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

বুধবার দলের সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে একহাত নিলেন শমীক। তাঁর প্রশ্ন, ‘কাজের এত সুযোগ থাকলে রাজ্য থেকে ৭০ লক্ষ পরিযায়ী শ্রমিক কেন বাইরে যান? বেঙ্গালুরুর দ্বিতীয় ভাষা কেন বাংলা? সুরাটে কেন এত বাংলা পাড়া? সরকারি চাকরিতে সংরক্ষণে মুসলিমরা কেন পিছিয়ে? এছাড়াও বহিরাগত ইস্যুতেও রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন শমীক। তিনি বলেন, রবীন্দ্রনাথ (Rabindranath Tagore) কি শুধুই বাংলার ছিলেন? বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar) বা নেতাজি (Netaji Subhas Chandra Bose) কি শুধু বাংলার ছিলেন, নাকি জওহরলাল নেহরু (Jawaharlal Nehru) কি শুধুই উত্তরপ্রদেশের মানুষ ছিলেন? যাঁরা বাংলা ও বাঙালির কথা বলছেন, তাঁরা যে ভাষায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করছেন, তার সঙ্গে বাঙালির সত্ত্বার কোনও মিল নেই।

আরও পড়ুন- মুকুলের বাড়িতে শুভেন্দু, সৌজন্য সাক্ষাৎ না রণকৌশল?

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...