Monday, April 6, 2026

দিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি

Date:

Share post:

দিনহাটার(Dinhata) তৃণমূল নেতার(TMC leader) বাড়িতে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটল। বুধবার গভীর রাতে দিনহাটা শহর এলাকার ওই নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির করে দুষ্কৃতীরা(Antisocial) ঘটনা। তৃণমূলের(TMC) অভিযোগ, বিজেপির(BJP) পক্ষ থেকে বোমাবাজি করা হয়েছে। তাতে তৃণমূল নেতা জয়দীপ ঘোষের বাড়ি ও বাসের ক্ষতি হয়েছে। পুলিশ গিয়ে বাস থেকে তাজা বোমাও পেয়েছে।

তৃণমূলের অন্দরে জয়দীপবাবু এলাকার বিধায়ক উদয়ন গুহের ঘনিষ্ট হিসেবে পরিচিত। জয়দীপবাবুর অভিযোগ, তৃণমূলের একাংশও বিজেপির সঙ্গে মিলে ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠানে প্রথা মাফিক আমন্ত্রণ পাননি মুখ্যমন্ত্রী, দাবি ব্রাত্যর

তবে বিজেপি অভিযোগ উড়িয়ে দিয়েছে। কয়েকজন বিজেপি নেতা জানান, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জন্য এমন হয়ে থাকতে পারে। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই বলে তাঁদের দাবি। পুলিশ জানায়, কে বা কারা যুক্ত শীঘ্রই চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...