Saturday, June 27, 2026

পদত্যাগ করতে চান যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস

Date:

Share post:

দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর (jadavpur) বিশ্ববিদ্যালয়ে়(university) বারবার ঘেরাও হবে কেন? এ নিয়ে বিস্তর সমালোচনা শুরু হয়েছে শিক্ষা মহলে। কিন্তু এত আলোচনা সত্ত্বেও বুধবার ফের ঘেরাও চলল মধ্যরাত পর্যন্ত । আর পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে ইস্তফা দিতে চেয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস এবং ২ সহ-উপাচার্য।

ছাত্র ছাত্রীদের বক্তব্যকে গুরুত্ব দিয়ে অনলাইনের বদলে ক্যাম্পাসে বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু যেভাবে আবার ঘেরাও করা হল, তা বিশ্বাসভঙ্গের নামান্তর। এই পরিস্থিতিতে আমরা তিনজন আর থাকতে চাইছি না। জানিয়ে দিলেন উপাচার্য।

অতিমারির মধ্যে ঘেরাওয়ের নতুন পর্ব শুরু করে ফেটসু। ভর্তিতে অনিয়ম, পরীক্ষায় অসঙ্গতি এবং ফল প্রকাশের অভিযোগে ৯ ডিসেম্বর তারা সহ-উপাচার্য এবং অন্য কর্তাদের ঘেরাও করে । ফের ঘেরাও হয় ১৬ তারিখে । ভর্তি পরীক্ষার ফল প্রকাশের অনলাইন প্রক্রিয়া ঢেলে সাজাতে একটি কমিটি করা হয় । সেই কমিটির বৈঠক চলাকালে ঘেরাও হয়। শিক্ষকরা জানিয়ে দেন তাঁরা আর ক্যাম্পাস থেকেই কমিটির বৈঠকে যোগ দেবে না । তবে তাঁরা অনলাইনে বৈঠকে যোগ দিতে রাজি। to

আরও পড়ুন- মমতাকে চিন্তায় ফেলে বঙ্গ নির্বাচনে প্রার্থী দেবেন তেজস্বী

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...