Saturday, April 4, 2026

রাজ্যবাসীর স্বস্তি, একটানা ১৭ দিন অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম

Date:

Share post:

ফের একটানা ১৭ দিন অপরিবর্তিত পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম। বৃহস্পতিবারও পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি সরকারি তেল সংস্থাগুলির তরফে। এদিন কলকাতায় (Kolkata) পেট্রোল প্রতি লিটার দাম ৮৫.১৯ টাকা। ডিজেল, প্রতি লিটার দাম ৭৭.৪৪ টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) -র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী,

ডিজেলের দাম –
দিল্লি : ৭৩ টাকা ৮৭ পয়সা Delhi
মুম্বই: ৮০ টাকা ৫১ পয়সা Mumbai
চেন্নাই: ৭৯ টাকা ৩০ পয়সা Chennai
কলকাতা: ৭৭ টাকা ৪৪ পয়সা Kolkata

পেট্রোলের দাম –
দিল্লি : ৮৩ টাকা ৭১ পয়সা
মুম্বই : ৯০ টাকা ৩৪ পয়সা
কলকাতা : ৮৫ টাকা ১৯ পয়সা
চেন্নাই : ৮৬ টাকা ৬১ পয়সা

মাত্র দু’দিনে বিশ্ব বাজারে অপরিশোধিত খনিজ তেলের দাম কমছে প্রায় ৩ শতাংশ। অথচ ভারতে এখনও গত ২ বছরের মধ্যে শিখরে দাঁড়িয়ে আছে পেট্রল ও ডিজেল (Petrol Diesel Price Today)। পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি (Excise Duty), ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত হওয়ার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় গ্রাহকদের। কবে এই মূল্যবৃদ্ধির হাত থেকে সাধারণ মানুষ রেহাই পাবে, তার কোনও জবাব নেই তেল কোম্পানিগুলির কাছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...