Wednesday, June 24, 2026

সিরিজে সমতা ফেরাতে মরিয়া রাহানে

Date:

Share post:

শনিবার মেলবোর্নে ( melbourne) বক্সিং ডে টেস্ট ( boxing day test) ম‍্যাচে অস্ট্রেলিয়ার ( Australia ) বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয়( India) দল। প্রথম ম‍্যাচে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্ট ম‍্যাচে ঘুরে দাড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। বক্সিং ডে টেস্ট ম‍্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানে ( ajinkya rahane) ।

দ্বিতীয় টেস্ট ম‍্যাচে নামার আগে দলে একঝাঁক পরিবর্তন আনল ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট ম‍্যাচে দল থেকে বাদ দেওয়া হল ঋদ্ধিমান সাহা, পৃথ্বী শাহ, কে এল রাহুলকে। তাদের জায়গায় দলে আসেন শুভমন গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ। দ্বিতীয় টেস্ট ম‍্যাচে অভিষেক হতে চলেছে শুভমন গিল এবং মহম্মদ সিরাজের।

প্রথম টেস্টে ৮ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারতীয় দল। ব‍্যাটিং লাইনে ব‍্যর্থতার কারনে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় কোহলির দল। তবে শনিবার নতুন ম‍্যাচ। এই ম‍্যাচে দল ঘুরে দাড়াবে মনে করছেন ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানে। পিতৃত্বকালিন ছুটির কারনে দেশে ফিরে এসেছেন বিরাট। তাই দ্বিতীয় টেস্ট ম‍্যাচ থেকে দলকে নেতৃত্ব দেবেন রাহানে।

শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের ব‍্যাটিং লাইন সফল হবে মনে করছেন রাহানে। কারন প্রস্তুতি ম‍্যাচে দুরন্ত প‍্যারফমেন্স করেন ঋষভ পন্থ। অপর দিকে অনুশীলনে ব‍্যাটে ভাল রান পান শুভমন। রাহানে মনে করছেন দলে এই দুই ক্রিকেটারের ব‍্যাট থেকে ভাল রান আসবে দ্বিতীয় টেস্ট ম‍্যাচে।

চোটের কারনে আগেই টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ সামি। তার অভাব ভাল মতন টের পাচ্ছে ভারতীয় দল। তবুও এসব নিয়ে ভাবতে নারাজ ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানে। বরং যসপ্রীত বুমরা, উমেশ যাদব এবং দ্বিতীয় টেস্ট ম‍্যাচে অভিষেক হতে চলা মহম্মদ সিরাজের ওপর ভরসা রাখছেন তিনি।

এই মুহুর্তে সিরিজে ১-০ এগিয়ে অস্ট্রেলিয়া। প্রথম ম‍্যাচে ভারতকে ৩৬ রানে হারিয়ে আত্মবিশ্বাসী অজি ব্রিগেড। তবে আত্মতুষ্টিতে যেতে নারাজ অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেন। বক্সিং ডে টেস্ট ম‍্যাচে নামার আগে ভারতকে গুরুত্ব পেনের। এদিন সাংবাদিক সম্মেলনে পেন বলেন, “ক্রিকেটের গর্বিত দেশ ভারত।ভারতীয় দলে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। যারা যখন তখন ম‍্যাচ বের করে নিয়ে যেতে পারে।”

আরও পড়ুন:তিন পয়েন্ট লক্ষ‍্য লাল-হলুদ কোচ রবি ফাউলারের

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...