Wednesday, June 24, 2026

দুয়ারে সান্টা: উপহার স্বাস্থ্যসাথী কার্ড

Date:

Share post:

বড়দিনের সান্টা হাজির। শিশুদের ঝুলিয়ে রাখা মোজায় উপহার দিতে নয়, স্যান্টাক্লজ (Santa Claus) হাজির হল অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে। উপহার স্বরূপ সান্টা দিল স্বাস্থ্যসাথী কার্ড (Health Card)।

ভোটের মুখে প্রচারের নানা মুখ শাসকদলের। চলছে ‘দুয়ারে সরকার’ (Duware Sarkar) কর্মসূচি। তারপর আরও একধাপ এগিয়ে এবার বড়দিনকে হাতিয়ার করে ‘দুয়ারে সান্টা’র সঙ্গে হাজির প্রশাসনিক কর্মকর্তারা। আর সেই সান্টাক্লসের হাত দিয়েই প্রবীণ নাগরিকদের হাতে তুলে দেওয়া হল ‘স্বাস্থ্যসাথী’ কার্ড। শুক্রবার, (Friday) বড়দিনে চন্দননগর (Chandannagar) তালপুকুর ধার এলাকায় অতিরিক্ত জেলাশাসক (Addition District magistrate) প্রলয় মজুমদার (Pralay Majumder) এবং চন্দননগর মহকুমাশাসক দেবারতি সরকারের (Debarati Sarkar) ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালিত হচ্ছে।

এলাকার প্রবীণ নাগরিক যাঁদের পক্ষে হয়তো দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে যাওয়া সম্ভব হচ্ছে না। তেমনি ব্যক্তিদের বাড়ি পৌঁছে সান্টার হাত দিয়ে তুলে দেওয়া হচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ড।

এর পাশাপাশি অন্য কোনও সমস্যা থাকলে সেটিও বিবেচনা করা হচ্ছে এই ভ্রাম্যমাণ (Mobile) দুয়ারে সরকার কর্মসূচির মধ্যে দিয়ে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবীণ নাগরিকরা। সরকারি ভাবে কোনো প্রকল্পই যে এই ভাবে বাড়ি বসে পাওয়া সম্ভব, সেটি তাঁদের কল্পনার বাইরে, তাই সেক্ষেত্রে এমন এক উদ্যোগে রীতিমত আপ্লুত তাঁরা।

আরও পড়ুন- বড়দিন ও যাদবপুরে বামেদের শ্রমজীবী ক্যান্টিন

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...