Wednesday, June 24, 2026

বড়দিন ও যাদবপুরে বামেদের শ্রমজীবী ক্যান্টিন

Date:

Share post:

”সান্তা আসুক শান্তি নিয়ে..

দিনও বদলে যাক,
আগুন লাগুক অস্ত্রেতে, আর
যুদ্ধের সাজপোষাক…
জ্বলে যাক…
পুড়ে যাক…
বড়দিনে সব শিশুরা
দুবেলা খেতে পাক…!”

অন্যান্য দিনের মতোই সকাল সকাল খাবারের প্যাকেট ডিস্ট্রিবিউশন শুরু হয়েছিলো আজ…
এখন প্রতিদিন ৭৫ টি বিনেপয়সার প্যাকেট সহ মোট ৭৫০ জনের কাছে দুপুরের খাবার পৌঁছে দেওয়া যাচ্ছে
Jadavpur Sramajibi Canteen থেকে..

মেনুতে ছিলো
ভাত,
বাঁধাকপির তরকারি,
তেলাপিয়া মাছের ঝোল…

সকলের আগে এসে প্যাকেট সংগ্রহ করে নিয়ে যায় যে বাচ্চা মেয়েটি..
সে হঠাৎ বলে উঠলো..
‘কাকু, কেক দেবে না আজকে!’

সত্যিই তো!
মারাত্মক ভুল হয়ে গিয়েছে…
যে যার বাড়ির জন্য কেক কিনেছি ঠিক..
কারোর কারোর বাড়িতে কেক তৈরি হয়েছে…
আর শ্রমজীবী ক্যান্টিনে কেক থাকবে না!

সাথে সাথে খাবার দেওয়া বন্ধ করে তড়িঘড়ি কেক নিয়ে আসলেন কমরেডরা…
মেনুতে যুক্ত করা হলো ছোট ছোট টিফিন কেক…
আর কি ই বা পাওয়া যাবে,
এত তাড়াতাড়ি…

যাই হোক…
টিফিন কেক হলেও কেক তো বটে…

এইভাবেই এগিয়ে চলছে আমাদের যৌথ রান্নাঘর…
আপনাদের সকলের সহযোগিতায়
আজ ২৬৭ তম দিনে….!

আরও পড়ুন- “তোমার খোলা হাওয়া”, বড়দিনে মুক্তি পেলো মিমির নতুন মিউজিক ভিডিও!

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...